Thursday, March 5, 2026

SIR শুনানির আতঙ্কে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের, শোকের ছায়া পাঁচলায়

Date:

Share post:

পাঁচলা থানার শাঁকখালি গ্রামে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এলাকা। এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই চরম মানসিক চাপে ভুগছিল গোটা পরিবার। সেই আতঙ্কের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আজাদ আলি শেখ (৬০)-এর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন আজাদ আলি শেখের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ের এসআইআর শুনানি ছিল। শুনানিতে কী সিদ্ধান্ত হতে পারে, ভবিষ্যৎ কী হবে—এই দুশ্চিন্তাই গত কয়েক দিন ধরে গ্রাস করেছিল আজাদকে। মানসিক চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি প্রায় স্বাভাবিক জীবনযাপন বন্ধ করে দেন। ঠিকমতো খাওয়াদাওয়া করছিলেন না, সারাক্ষণ উৎকণ্ঠায় ভুগছিলেন বলে পরিবারের দাবি।

বৃহস্পতিবার সকালে শুনানি কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আজাদ আলি শেখ। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে সামলানোর চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানির আতঙ্কই এই মৃত্যুর প্রধান কারণ।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। পাঁচলার বিধায়ক এই প্রসঙ্গে বলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষকে অহেতুক হয়রানির শিকার হতে হচ্ছে। এর জেরে মানুষ চরম মানসিক আতঙ্কে ভুগছে। তাঁর বক্তব্য, আতঙ্কের কারণে এক বৃদ্ধের মৃত্যু কোনওভাবেই কাম্য নয়।

ঘটনাকে ঘিরে এসআইআর প্রক্রিয়ার মানবিক দিক ও মানসিক চাপের বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়ল বলেই মনে করছেন অনেকেই।

আরও পড়ুন – ফের SIR আতঙ্কে মৃত ৪! ইটাহারে দেহ নিয়ে উত্তেজনা

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস...

ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

দোরগোড়ায় নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (C V...

কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত! রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাঞ্জাবি ইউটিউবার 

কানাডার মাটিতে ফের রহস্যজনকভাবে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত। এবার অন্টারিও প্রদেশে নৃশংসভাবে খুন করা হলো জনপ্রিয় পাঞ্জাবি...

বইয়ের নেশায় কাটুক মোবাইল আসক্তি, অভিনব পদক্ষেপ টাকি হাউসের 

সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের যুগলবন্দিতে শৈশব আজ স্ক্রিন টাইমে আবদ্ধ। প্রাপ্তবয়স্করাও সেই একই নেশায় বুঁদ। মোবাইল গেমের ফাঁদে...