Tuesday, April 14, 2026

কুকি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন মেইতেই যুবক

Date:

Share post:

মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি একটু শান্ত হলেও কুকি- মেইতেই হিংসার (meitei-kuki violence) রেশ এখনও কাটেনি। এরই মাঝে কুকি সম্প্রদায়ের এক যুবককে খুনের অভিযোগ উঠলো মেইতেই সম্প্রদায়ের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে চূড়াচাঁদপুরের কুকি অধ্যুষিত এলাকায়। আরও পড়ুন: চেন্নাইতে কাজে গিয়ে মৃত্যু মালদহের পরিযায়ী শ্রমিকের!

জানা গিয়েছে, মৃতের নাম এম ঋষিকান্ত(৩৮)। কাকচিং জেলার বাসিন্দা ছিলেন তিনি। নেপালে চাকরি করতেন। ঋষিকান্তের স্ত্রী কুকি সম্প্রদায়ের। ছুটি পেয়ে যুবক চূড়াচাঁদপুর এলাকায় স্ত্রীর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়েছে যুবককে। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ১ মিনিট ১২ সেকেন্ডের এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে হাত জড় করে রাস্তায় বসে আছেন যুবক। বাঁচার জন্য আকুতি করছেন সামনে থাকা দুই অস্ত্রধারীর কাছে। কিন্তু তারপরেই গুলির শব্দে সব নিশ্চুপ। পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...