Saturday, June 13, 2026

ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় কড়া পদক্ষেপের পথে রেল

Date:

Share post:

ট্রেনে পাথর ছোড়া গুরুতর ফৌজদারি অপরাধ (criminal offense)। সরকারি সম্পত্তি নষ্ট করলে এবার তার কড়া মাশুল দিতে হবে। প্রয়োজনে অভিযুক্তকে গ্রেফতার করা হতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি ৬৬৫ জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে ভারতীয় রেল (Indian Railway)।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মোট ১,৬৯৮টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার ফলে ৬৬৫ জন গ্রেফতার হয়েছেন। সব থেকে বেশি ঘটনা ঘটেছে উত্তর রেলওয়েতে। গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করে রেল বুঝিয়ে দিতে চাইছে যে সরকারি সম্পত্তি নষ্ট তথা যাত্রী নিরাপত্তা বিঘ্নিতকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে। একদিকে যেমন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পাথর নিক্ষেপ বা সংশ্লিষ্ট কাজে জড়িত যে কোনও ব্যক্তিকে গুরুতর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে, পাশাপাশি ভারতীয় নাগরিকদের (Indian Citizen) দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অনুরোধও করা হয়েছে।

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...