Tuesday, June 16, 2026

নেতাজির মূল্যবোধ রক্ষা করার শপথ, দেশনায়কের জন্মদিনে আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কথা অভিষেকের

Date:

Share post:

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী (Netaji Subhash Chandra Bose Birth Anniversary) উপলক্ষে স্বাধীনতার কঠিন লড়াইয়ের স্মৃতিচারণা করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে খুব স্পষ্ট করে জানিয়ে দেন স্বাধীনতা কোনও উপহার নয়, বরং আত্মবিশ্বাসী চিত্তে আত্মত্যাগের মধ্যে দিয়ে তা অর্জন করতে হয়।

দেশনায়ককে জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এক্স (X) হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ‘নেতাজির ডাকে গোটা দেশ দ্বিধা থেকে সাহসে, আত্মসমর্পণ থেকে আত্মবিশ্বাসে জেগে উঠেছিল। তাঁর অসাধারণ জীবনের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা উপহার হিসেবে মেলে না, তা ত্যাগ, শৃঙ্খলা এবং ন্যায়ের প্রতি অটল অঙ্গীকারের মাধ্যমে অর্জন করতে হয়।আজ তাঁকে স্মরণ করে শপথ নিই, যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, তা রক্ষা করব। ঐক্য। সাহস। মানুষের প্রতি নিঃস্বার্থ সেবা। তাঁর আদর্শ আজও আমাদের পথ দেখায়। শক্তিশালী, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ ভারত গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব।’

দেশনায়কের জন্মদিনে নেতাজি আবেগকে সম্মান মুখ্যমন্ত্রীর, পোস্ট করলেন সরস্বতী পুজোর শুভেচ্ছাও

সরস্বতী পুজো (Saraswati Puja) উপলক্ষেও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...