Tuesday, June 16, 2026

যৌবন এসো নতুন স্রোতে: নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে সরস্বতীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। বাংলাজুড়ে চলছে বাগদেবীর আরাধনা। সরস্বতীপুজো (Saraswati Pujo) উপলক্ষ্যে নিজের লেখা ও সুর দেওয়া গান পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গানটি (Song) গেয়েছেন অদিতি মুন্সি। এর আগেও বিভিন্ন পুজো উপলক্ষ্যে গান রচনা করেছেন মুখ্যমন্ত্রী।

শাস্ত্র অনুসারে, এই দিনেই প্রজাপতি ব্রক্ষার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। শিক্ষা-জ্ঞান-শিল্পকলা-বুদ্ধির প্রার্থনায় পূজিতা হন তিনি। বাগদেবীকে বন্দনা করে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে গান লিখেছেন মুখ্যমন্ত্রী। নিজের স্যোশাল মিডিয়া পেজে সেই গান প্রকাশ করে তিনি লেখেন,

“‘আজ বসন্ত পঞ্চমীতে
যৌবন এসো নতুন স্রোতে,
ভেঙ্গে ফেলো বাধা বিঘ্ন
হতাশাকে করো ছিন্ন।’
সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং অদিতি মুন্সীর গাওয়া সরস্বতী পুজোর একটি গান শেয়ার করে নিচ্ছি।”

অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যেও নিজে গান লেখেন, সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতীপুজোর (Saraswati Pujo) আগে ছাত্রসমাজকে উদ্বুদ্ধ করতে ২০২১-এ এই গান লিখেছিলেন মমতা। প্রতি বছরই দুর্গাপুজোয় তাঁর গানের অ্যালবাম প্রকাশিত হয়। শুধু তাই নয়, বাংলা যেকোনও অনুষ্ঠান বা উৎসবে তিনি গান রচনা করেন। দিঘার জগন্নাথ ধামে উদ্বোধনেও মুখ্যমন্ত্রী গান রচনা করেছেন। এবার বইমেলাতে তার লেখা নটি প্রকাশিত হয়েছে।

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...