Wednesday, March 25, 2026

বন্দে ভারত-এ বন্ধ আমিষ! তৃণমূলের সুরে বিরোধিতায় বিজেপি রাজ্য সভাপতি

Date:

Share post:

বাঙালির সংস্কৃতি রুচির উপর বিজেপি তাঁদের তৈরি ধর্মীয় নীতি চাপিয়ে দিতে চাইছে। সাম্প্রতিক সময়ে বারবার এই তথ্য তুলে ধরে আক্রমণ শানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই অভিযোগকেই প্রমাণ করে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat sleeper) ট্রেনে আমিষ খাবারের সুযোগই রাখেনি রেলমন্ত্রক (Ministry of Railway)। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর প্রতিবাদ করা হয়েছে। এবার সেই সুরে সুর মিলিয়ে বাংলা থেকে ছাড়া ট্রেনে আমিষ খাবার (non-veg food) বন্ধে সরব বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

বাংলায় নির্বাচনের আগে রেলের তাস খেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। চালু হয়েছে বহুমূল্য বন্দে ভারত স্লিপার ট্রেন। হাওড়া থেকে ছেড়ে গুয়াহাটিতে যাবে এই ট্রেন। অথচ টাকা দিলেও সেখানে পাওয়া যাবে না আমিষ খাবার। কারণ ট্রেনের টিকিট (train ticket) বুক করার সময় খাবার বুকিংয়ের ক্ষেত্রে আমিষ খাবারের কোনও অপশনই নেই।

স্বাভাবিকভাবেই এভাবে নিরামিষ চাপিয়ে দেওয়াকে বাঙালির খাদ্যাভ্যাসে বিজেপির আঘাতে সরব তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, মাছে-ভাতে বাঙালি। বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে। তাহলে কেন পছন্দের খাবার পাওয়া যাবে না। দিতে তো হবে আমিষও। এই জোর করে নিরামিষ চাপিয়ে দেওয়া, এটা বঙ্গ সংস্কৃতির উপর বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে বিজেপি।

আরও পড়ুন : SIR শুনানির আতঙ্কে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের, শোকের ছায়া পাঁচলায়

আশ্চর্যজনকভাবে এই ইস্যুতে সরব রাজ্য বিজেপিও। বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya) দাবি করেন, তৃণমূলের এই দাবির বিরোধিতা করার জায়গা নেই। এটা যুক্তি সঙ্গত দাবি। বাংলা থেকে ট্রেন যাবে, আর বাঙালি মাছ খাবে না – এটা হতে পারে না। এই দাবি একদম ঠিক।

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...