Saturday, February 14, 2026

‘বীর শহিদ অমর রহে’! সমীরণ সিংকে শ্রদ্ধা জানালেন অভিষেক

Date:

Share post:

শনিবারই ফেরার কথা ছিল। ফিরলেন। তবে সশরীরে নয়। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন ১৬৯ নম্বর ব্যাটালিয়নের ব্রাভো কোম্পানির শহিদ সেনা জওয়ান সমীরণ সিং। শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় অভিষেক জানিয়েছেন, “দেশের সুরক্ষার্থে আত্মবলিদান দেওয়া ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত সাঁকরাইল ব্লকের কুচলাদাঁড়ি গ্রামের বীর সন্তান জওয়ান সমীরণ সিং। তাঁর প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। দেশের স্বার্থে তাঁর আত্মবলিদান বাংলা কখনও ভুলবেনা। বীর শহিদ সমীরণ সিং অমর রহে! জয় হিন্দ!”

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর গাড়ি। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জন সেনা জওয়ানের। মৃতদের মধ্যেই ছিলেন সমীরণ সিং (২৮)-ও।

জওয়ানকে শেষশ্রদ্ধা জানাতে ভোরেই হাজির হন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো। সঙ্গে ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু, গোপীবল্লভপুরের কো-অর্ডিনেটর অজিত মাহাতো, বিডিও ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। শোকস্তব্ধ বাবা-মায়ের পাশে দাঁড়িয়ে তাঁরা আশ্বাস দেন। শেষবারের মতো প্রিয়জনকে এক ঝলক দেখতে ভিড় করেন গোটা গ্রামের মানুষ। কারও চোখে জল, কারও হাতে ফুল, কারও মুখে শুধু স্তব্ধতা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্মশানে নিয়ে যাওয়া হয় জওয়ানের দেহ। সেনাবাহিনীর জওয়ানরা গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা জানান।

আরও পড়ুন – রাজীবের পর পরবর্তী DG কে? নবান্নের তালিকায় ৮ নাম 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীতে সরকারি কর্মকাণ্ডের কথা স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

রাজবংশী সমাজের মহান পথপ্রদর্শক পঞ্চানন বর্মা(Panchanan Barma)। ১৪ ফেব্রুয়ারি প্রবাদপ্রতিম মনীষীকে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা...

ইকো পার্কের সামনে উল্টে গেল গাড়ি! আশঙ্কাজনক ৩

বেপরোয়া গতির ফলে সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা(Road Accident)। শনিবার সকালে নিউটাউনে(New Town) একের পর এক ধাক্কার ফলে উল্টে...

ভোটের আগেই শিক্ষক নিয়োগ, আগামী সপ্তাহে রাজ্যে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং

ভোটের আগেই রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী সপ্তাহে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত...

ভোটের আগেই শিক্ষক নিয়োগ, আগামী সপ্তাহে রাজ্যে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং

ভোটের আগেই রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী সপ্তাহে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত...