Saturday, March 28, 2026

কলকাতা ছেড়ে দুর্গাপুর: বিজেপি সভাপতির প্রথম বৈঠকে এড়িয়ে যাবেন শাহর টার্গেট শহর!

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতাকে পাখির চোখ করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিরোধী দলনেতাকে এবার কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকেও প্রার্থী করার পরিকল্পনা রাজ্য বিজেপির। তবে বিজেপির একটা বড় অংশ, বিশেষত পুরোনো বিজেপিকে কলকাতা শহরে তেমন সভা সমিতি করতে দেখা যায়নি এখনও। তাঁরা এখনও জেলায় জোর দিচ্ছেন বেশি। ফলে নবনির্বাচিত জাতীয় সভাপতিকে (National President) কলকাতার বদলে জেলার নেতৃত্বের সঙ্গেই প্রথমে সাক্ষাৎ করানো সমীচীন মনে করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নীতীন নবীন (Nitin Nabin) দুদিনের বঙ্গ সফরে বৈঠক করবেন দুই বর্ধমানের নেতাদের সঙ্গে।

জাতীয় নেতৃত্বের তরফে সম্বর্ধনা পাওয়ার দিন বাংলার প্রতি আলাদা গুরুত্ব আরোপ করেননি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। যদিও সেদিনই তাঁর বঙ্গ সফর সূচি তৈরি শুরু হয়ে গিয়েছিল। এরপর বঙ্গ বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল ও অমিত মালব্যর সঙ্গে বৈঠক করেন নীতীন নবীন। এরপরই ২৭ জানুয়ারি ও ২৮ জানুয়ারি তাঁর বাংলা সফর চূড়ান্ত হয়।

আরও পড়ুন : রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

স্বরাষ্ট্র মন্ত্রী তাঁর শেষ বঙ্গ সফরে এসে কলকাতার নেতৃত্বকে টার্গেট বেঁধে দিয়েছিলেন। দাবি করেছিলেন বাংলা দখল করতে গেলে কলকাতার ২৮ টি আসনের মধ্যে ২০টি আসন জয় করতে হবে। সেই মতো মাঠে নামার নির্দেশ দেন তিনি। অথচ সেই টার্গেট এলাকায় সভাপতি হিসাবে প্রথম রাজ্য সফরে আসছেন না নীতীন নবীন। দলীয় সূত্রে জানানো হয়েছে, ২৭ জানুয়ারি রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন নবীন (Nitin Nabin)। সেই বৈঠক হবে দুর্গাপুরে (Durgapur)। ২৮ তারিখ তিনি বর্ধমানের (Burdwan) চিত্রালয় মেলা ময়দানে সভা করবেন। ২৮ তারিখেই রানিগঞ্জে আসানসোল বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...