Saturday, March 7, 2026

দেবের পর SIR নোটিশ প্রাক্তন সাংসদ-অভিনেত্রী মিমিকে, ডাক পেলেন মানালিও

Date:

Share post:

অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে(Mimi Chakraborty)এসআইআর হিয়ারিং নোটিশ পাঠানো হল। আগামী ৩১ জানুয়ারি কসবা বিধানসভা কেন্দ্রে তিনি প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হবেন বলে জানা গেছে। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের নামে লাগাতার সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। বেশ কিছু টলিউড তারকাদেরও ডাকা হয়েছে। আগেই নোটিশ পেয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব, অভিনেত্রী সৌমিতৃষা, সাহিত্যিক জয় গোস্বামীরা। এবার ডাকা হল মিমিকে। নোটিশ প্রাপ্তির কথা স্বীকার কর অভিনেত্রী জানিয়েছেন তিনি ভোট দেন, এবং আগামীতেও দেবেন। তাই নির্ধারিত দিনে তাঁর সব তথ্য নিয়ে শুনানিতে হাজির হবেন।

এসআইআর শুনানিতে ডাক পাওয়া টলিউডের তারকাদের মধ্যে আরও এক নাম ছোটপর্দার পরিচিত মুখ মানালি দে। ২৭ জানুয়ারি শুনানিতে তাঁকে উপস্থিত থাকতে হবে। জানা গিয়েছে বাবার নামের ভুলের জন্যই নাকি তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। তবে তিনি তাঁর বিএলও-র তরফ থেকে এখনও কোনও ফোন পাননি। তবে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বাবার নাম নিতাই। বাংলা বানান ঠিক থাকলেও ইংরেজিতে নামের বানানে ‘I’-এর পরিবর্তে ‘E’ আছে। আর এই বানান ভুলের জন্যই তাঁকে মূলত ডাকা হয়েছে।

 

spot_img

Related articles

নথি থাকলেও ভোটার তালিকায় ভ্যানিশ! ধর্নামঞ্চে ‘ভবানীপুরের ভূত’ হাজির করলেন মমতা

SIR-এর নামে বৈধ ভোটারদের নাম কাটা হয়েছে। এর প্রতিবাদে ধর্নায় তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার...

বিজেপি থেকে কাজ করতে পারেননি! ‘গরিবের বন্ধু’ তৃণমূলে যোগ দিলেন মতিউর

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে(TMC) যোগ দিলেন মালদহের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান(Moti Ur Rahaman )। শনিবার তৃণমূল...

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস! বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া

বৃষ্টি (Rain) আসছে বঙ্গে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস...

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ক্লাসে শরীর ‘ম্যাসাজ’ প্রধান শিক্ষিকার 

যোগীরাজ্যে শিক্ষাব্যবস্থার (education system in Uttar Pradesh) চূড়ান্ত অবনতি! উত্তরপ্রদেশের (BJP rules state) একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান...