Thursday, March 26, 2026

ওড়িশায় একের পর এক বাঙালি শ্রমিকের হেনস্থা: হুগলির প্রৌঢ়কে লাঠি দিয়ে মার!

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্য মানেই বাঙালির হেনস্থা, এটা বিজেপির মদতে এক শ্রেণির মানুষ যেন নিজেদের অধিকার বলে মনে করেছে। বাংলার প্রতিবেশী হয়েও বিজেডি (BJD) জমানা শেষ হয়ে বিজেপি জমানা শুরু হতেই ওড়িশায় (Odisha) সেই পার্থক্যটা যেন বেশি করে চোখে পড়ে। ফের বাংলার একাধিক ফেরিওয়ালার (hawker) ওড়িশায় হেনস্থা এমনকি মার খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)।

একটি ভিডিওতে দেখা যায়, হুগলি জেলার এক প্রৌঢ় ওড়িশায় কম্বল বিক্রি করছিলেন। শীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামগ্রী বিক্রিতেও সমস্যা ওড়িশায়। হুগলির (Hooghly) মহম্মদ আলি মল্লিককে পরিচয় জানার জন্য আধার কার্ড দেখাতে হয়। গ্রামে ঢুকতে বারণ করা হয়। তিনি সেকথা মেনে নিলেও লাঠি দিয়ে তাঁকে মারা হয়, ভিডিও-তে সেটাও স্পষ্ট। সবথেকে বড় কথা, বৃদ্ধের উপর এই অত্যাচার হয় সে বাংলার বাসিন্দা জানার পরে।

আরও পড়ুন : বিজেপির সমর্থনে সরকার গড়বেন: মুখোশ ছেড়ে বেরিয়ে পড়ল হুমায়ুন কবীরের আসল মুখ

তবে এই একটি ঘটনা নয়। অন্য একটি ঘটনায় আরও এক বাংলার পরিযায়ী শ্রমিককে (migrant labour) ফেরি করতে বাধা দেওয়া হয়। মোবাইলের ভিডিও তুলতে তুলতেই তাকে চড় মারা হয়। একদিকে প্রাণ ভয়, অন্যদিকে আত্মসম্মানে আঘাত লাগায় চোখের জল ফেলেন বাঙালি সেই ফেরিওয়ালাও। এভাবে বাংলার মানুষের অপমানে বাংলার শাসকদলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, এ কেমন ধরনের পচন ধরা রাজনীতি যা মানুষকে ভাষা শুনে নাগরিকত্ব বিচার করতে শেখায়?

Related articles

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...