Tuesday, June 16, 2026

সরস্বতী পুজো করতে গেলে লাগবে লাইসেন্স: ফতোয়া বিজেপির বিহারে

Date:

Share post:

কখনও ঘর রাখতে গেলে বিজেপির লাইসেন্স লাগবে। কখনও নির্মাণ কাজের জন্য বিজেপির শিলমোহর লাগবে। নাহলে সেই সবই গুঁড়িয়ে যাবে বুলডোজারের নিচে। আর এবার সরস্বতী পুজোর (Saraswati puja) আগে অদ্ভুত ফতোয়া। লাইসেন্স (license) না থাকলে বিহারে (Bihar) মণ্ডপ সাজিয়ে সরস্বতী পুজো করা যাবে না, একথা ঘোষণা করা হল খোদ বিহার পুলিশের (Bihar police) তরফে।

বাংলায় দুর্গাপুজো বা সরস্বতী পুজো করা নিয়ে যেভাবে উৎসাহ বাংলার প্রশাসন, বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে থাকেন, তা ইউনেস্কো-র স্বীকৃতি আদায় করেছে। এরপরেও পুজো নিয়ে মনগড়া রাজনীতি বাংলায় চালান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজো নিয়ে বাংলাকে বদনাম করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। আদতে বিজেপির দেব-অর্চনায় ফায়দার রাজনীতির ছবি স্পষ্ট হয়ে গেল নীতীশ কুমারের (Nitish Kumar) বিহারেই।

আরও পড়ুন : ওড়িশায় একের পর এক বাঙালি শ্রমিকের হেনস্থা: হুগলির প্রৌঢ়কে লাঠি দিয়ে মার!

বাংলায় পুজোকে শুধুমাত্র পুজো হিসাবে নয়, একটি বড় অর্থনীতি হিসাবে সামাজিক উন্নয়নের মাপকাঠি হিসাবেও দেখা হয়। সেখানে পুরোহিতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সঙ্গে মূর্তির শিল্পী এমনকি মূর্তি বিক্রেতাদেরও কথা ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নীতীশ কুমারের বিহারে (Bihar) সরস্বতী পুজো (Saraswati puja) করতে গেলেই লাইসেন্স লাগবে – এমনটাই ঘোষণা করা হচ্ছে বিহার পুলিশের তরফে। একটিও মূর্তি পুজোর জন্য বসেছে, যার লাইসেন্স (license) নেই, এমনটা দেখা গেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হবে, তা মুখে বলছেন না বিহারের পুলিশের (Bihar police) আধিকারিক। কিন্তু সেটা যে অত্যন্ত ভয়াবহ, সেটা তাঁর হুমকি শুনলেই বোঝা সম্ভব।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...