Wednesday, June 17, 2026

আজ দলের নেতা-কর্মীদের নিয়ে অভিষেকের মেগা ভার্চুয়াল বৈঠক

Date:

Share post:

আজ লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।ভোটমুখী রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছুটে বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেখানেই যাচ্ছেন সেখানেই তাঁকে ঘিরে জন উচ্ছ্বাস। অভিষেকের বক্তব্য শুনতে প্রত্যেকদিন ভিড়ের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তৃণমূল সেনাপতি আগেই জানিয়েছিলেন বিধানসভা নির্বাচনের আগে এই দু’মাস তিনি রাস্তার থাকবেন। সেই মতো জানুয়ারির শুরু থেকেই ‘রণসংকল্প যাত্রা’ করছেন অভিষেক। প্রতিদিন একাধিক কর্মসূচির মাঝে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা থেকে শুরু করে কীভাবে আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) সুর বেধে দিতে হবে সেই দিকেও সজাগ দৃষ্টি রাখছেন সাংসদ। দলীয় সূত্রে খবর শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের লক্ষাধিক কর্মী ও নেতাদের নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক। থাকবেন দলের বিধায়ক, সাংসদ, বিএলএ-২, দলের মুখপাত্ররা সকলেই।

গত ১৯ জানুয়ারি সোমবার নির্বাচন কমিশনকে (Election Commission) লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। একই সঙ্গে তৃণমূলের আর যা যা দাবি ছিল তার সবগুলোই মান্যতা পেয়েছে শীর্ষ আদালতের নির্দেশে। এর পরেই বারাসাতের সভা থেকে বিজেপিকে আক্রমণ আরে তৃণমূলের সভাপতি হুঙ্কার দেন, ‘”আজ কোর্টে হারালাম। এপ্রিলে ভোটে হারাব”। অভিষেকের সাড়া জাগানো বক্তব্য, উপচে পড়া ভিড় বুঝিয়ে সমর্থন কতটা। এই আবহে ভার্চুয়াল বৈঠকে লজিক্যাল ডিসক্রিপেন্সি-সহ রণকৌশল নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বার্তা দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...