Saturday, March 28, 2026

ডার্বির নায়ক রিকি, দশ জনে খেলেও বাগানকে হারাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

রিলায়্যান্স ফুটবল ডেভেলপমেন্ট লিগের ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল(East bengal)। নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল লাল হলুদ। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রিকি সিং। । ১০ জনে খেলে বছরের প্রথম ডার্বি জয় ইস্টবেঙ্গলের।বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এদিন ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন মোহনবাগান কোচ সের্জিও লোবেরা।

৪৬ মিনিটে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল (East bengal)। এক্ষেত্রে ভাগ্য অনেকটাই সাথ দিয়েছিলো লাল-হলুদকে। মোহনবাগান ডিফেন্ডারের ক্লিয়ার করা বল রিকি সিং-এর পায়ে লেগে গোলে ঢুকে যায়। গোলকিপার প্রিয়াংশ বল বাঁচাতে ব্যর্থ হন। এরপর আক্রমণের ঝাঁজ বাড়ায় মোহনবাগান(MOHUN BAGAN)। তবে গোল করতে পারেনি। সুহেল ভাট ব্যর্থ। শিবমও কাজের কাজ করতে পারেননি। ফলে পরিস্থিতি জটিল হতে শুরু করে। দুই দলের ফুটবলাররাই মাথা করেন, পরিস্থিতি উত্তপ্ত হয়।

এর মধ্যেই লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা পেকা গুইতেকে। এতে সুবিধা তুলে নেওয়া তো দূরের কথা, গোল খেয়ে বসে মোহনবাগান।খেলার গতির বিরুদ্ধে গিয়ে ৯৪ মিনিটে ফের গোল রিকির। শেষ পর্যন্ত ২-০ জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। হারের ফলে এই রিজিওনে রানার্স হয়ে পরের রাউন্ডে গেলো মোহন বাগান।

কাঠ মিস্ত্রির ছেলে রিকির ডার্বির নায়ক। ম্যাচ শেষে মণিপুরের এই ফুটবলার বলেন “মোহনবাগানকে হারিয়ে খুব ভালো লাগছে। কোচ বলেছিল, মাঠে গিয়ে একশো শতাংশ দাও। সেই মতো চেষ্টা করেছি। একটা গোল করব এই আত্মবিশ্বাস ছিল।”

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...