Saturday, March 28, 2026

প্রয়াত বিবিসির সাংবাদিক মার্ক টুলি: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিবিসি-র প্রাক্তন সাংবাদিক মার্ক টুলির প্রয়াণে অবসান হল একটি যুগের। স্বাধীনতার পরবর্তী সময় থেকে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত ভারতের একটা দীর্ঘ সময় ধরা পড়েছে তাঁর লেখনিতে। রবিবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ব্রিটিশ (British) বংশোদ্ভূত হলেও কলকাতায় জন্মগ্রহণ করা মার্ক টুলি (Mark Tully) ভারতের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে ছিলেন। টালিগঞ্জে জন্মগ্রহণ করা টুলি বেড়ে উঠেছিলেন দার্জিলিংয়ের একটি স্কুলে। এরপর ইংল্যান্ডে পড়াশোনার জন্য চলে গেলেও ১৯৬৪ সালে বিবিসি-র (BBC) সাংবাদিকতা শুরু করার পর ১৯৬৫ সালেই ফিরে আসেন দিল্লিতে। এরপর দীর্ঘ ২২ বছর দিল্লিতে বিবিসি-র সাংবাদিকতায় পার করেছেন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।

ভারতের ইতিহাসে ঘটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন ব্লু স্টার কভার করার জন্য ইন্দিরা গান্ধীর সময়ে তাঁকে দেশ থেকে বিতাড়িত হতে হয়। যদিও পরিস্থিতি স্বাভাবিক হতেই তিনি ফিরে আসেন। এরপর ভোপাল গ্যাস বিপর্যয়ের মতো ঘটনায় যেমন সাংবাদিকতা করেছেন, তেমনই সাক্ষী ছিলেন বাবরি মসজিদ ধ্বংসেরও।

সম্প্রতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ২১ জানুয়ারি দিল্লির সাকেতে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর মৃত্যু হয়।

ব্রিটিশ সাংবাদিকের প্রয়াণে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রখ্যাত সাংবাদিক মার্ক টুলির (Mark Tully) প্রয়াণে শোকাহত। কলকাতায় জন্মগ্রহণ করা সাংবাদিক বিবিসি-র (BBC) জন্য ভারতের খবর কভার করতেন, এবং তাঁর ভারতের প্রতি ভালোবাসার জন্য ভারত তাঁকে আপন করে নিয়েছিল। তাঁকে আমরা আমাদেরই একজন মনে করতাম। তাঁর পরিবার, বন্ধু ও অসংখ্য অনুরাগীর জন্য আমার সমবেদনা।

Related articles

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার,...

সংক্রমণে আক্রান্ত সাবা, কাজ ফেলে হাসপাতালে শয্যাশায়ী প্রেমিকার পাশে হৃতিক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রেমিকা সাবা আজাদ(Saba Azad) । ভয়ংকর সংক্রমণে...