Saturday, March 28, 2026

২ লক্ষ ছুঁয়ে ফেলতে পারে সোনার দাম! মাথায় হাত বাঙালির 

Date:

Share post:

মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা (Gold), যত দিন যাচ্ছে ততই মহার্ঘ হয়ে উঠছে হলুদ ধাতু। গত এক বছরে দ্বিগুণ বেড়েছে মহামূল্যবান সোনার দাম। ২৫ জানুয়ারি কলকাতায় গয়না সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৪৬,৯০০ টাকা, আর প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম পৌঁছেছে ১,৬০,২৬০ টাকা। যদি ২০২৫ সালে আজকের দিনের হিসেবের দিকে ফিরে তাকানো যায়, তাহলে এই ক্রমবর্ধমান দামের তুলনাটা বুঝতে সুবিধা হবে। ২০২৫ সালের ২৫ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম গহনা সোনার দাম (Gold price) ছিল ৭৫,৫৫০ টাকা, আর ২৪ ক্যারেট পাকা সোনার দাম ছিল ৮২,৪২০ টাকা। অর্থাৎ এক বছরে একশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই ধাতুর মূল্য।

আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় সোনার দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, এসবের সরাসরি প্রভাব পড়ছে সোনার দামে। গত কয়েক দিনের রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে রুপোর দামও। প্রতি কেজিতে যা প্রায় তিন লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেছে। বিয়ের মরশুমে মাথায় হাত মধ্যবিত্ত বাঙালির।বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০২৬ সালের মধ্যেই সোনার দাম ২ লক্ষ টাকা হয়ে যেতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে ধাপে ধাপে ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন, যে হারে সোনার দাম বাড়ছে সেই মতো মাসিক উপার্জন না বাড়লে বিনিয়োগ বা সেভিংস কোনটাই কি প্রকৃত অর্থে সম্ভব হবে? কবে দাম কমবে, সে উত্তর অধরা।

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...