Site Logo

”যব তক টাইগার মরা নেহি...”: মমতাকে বাঘিনী উপমা দিয়ে বিজেপি-কমিশনকে তীব্র আক্রমণ প্রতীক উরের, প্রশংসা দলনেত্রীর

EBBS DESK·
”যব তক টাইগার মরা নেহি...”: মমতাকে বাঘিনী উপমা দিয়ে বিজেপি-কমিশনকে তীব্র আক্রমণ প্রতীক উরের, প্রশংসা দলনেত্রীর

বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের জন্য ধর্মতলায় ধর্না দিচ্ছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার ধর্মতলায় মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকে বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকে তীব্র নিশানা করলেন সদ্য সিপিএম (CPIM) ছেড়ে তৃণমূল যোগ দেওয়া প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাঘিনী উপমা দিয়ে সলমন খানের ছবির ডায়লগ উল্লেখ করে প্রতীক উর বলেন, ”যব তক টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি”। প্রথমবার তৃণমূলের মঞ্চে ভাষণ দিয়েই দলনেত্রীর প্রশংসা কুড়িয়ে নেন তিনি।

Sponsored

Sranchi In Article

বক্তব্যের শুরুতেই দলনেত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে প্রতীক উর বলেন, ”প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।” মঞ্চে না থাকলেও তৃণমূলের সেনাপতির প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ”এখন তিনি মঞ্চে নেই, কিন্তু তাঁর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি অভিভূত, আমি আনন্দিত, এই এত বড় মঞ্চে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য।” নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে প্রতীক উর রহমান বলেন, ”সংবিধানে লেখা থাকে We the people of INDIA। এখন দুর্ভাগ্যের হলেও সত্য এই বিজেপির আসার পরে আর এই জ্ঞানেশ কুমার না ভ্যানিশ কুমার আসার পর থেকে বলা হয় who the people of India? নির্বাচনের আগে we the people of India নির্বাচনের পরে who the people of India? ” তীব্র কটাক্ষ করে প্রতীক বলেন, ”জ্ঞানেশ কুমারের অনেক  জ্ঞান কিন্তু কোনও কাণ্ডজ্ঞান নেই। নির্বাচন কমিশন মানুষের কাছে দায়বদ্ধ, সেটুকু কাজ উনি করেন না। তাঁকে যেন তেন প্রকারে বিজেপির দালালি করতে হবে। মানুষের হয়রানি করতে হবে। বিজেপির স্লোগানকে এই পশ্চিমবঙ্গের মাটিতে বাস্তবায়িত করতে হবে। তার জন্য যতগুলো নাম আছে ততগুলা নাম কেটে দাও।”

বিজেপিকে নিশানা করে প্রতীক উর (Pratik Ur Rahaman) বলেন, ”বিজেপির নেতারা  দিল্লিতে  গিয়ে পড়ে রয়েছে- যে পশ্চিমবঙ্গে আমরা জিততে পারছি না। তারা বলছে  টাকাপয়সা, গাড়ি , বডিগার্ড দিয়েছি তারপরেও কেন জিততে পারছে না বিজেপি। উত্তরে বলা হয়েছে আসলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রোহিঙ্গা এসেছে তাই আমরা জিততে পারছি না।”

ট্রেনের হকারের উদাহরণ দিয়ে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা মনে করান প্রতীক উর। বলেন, "এই আমাদের ভারতবর্ষ। ভারতের ঐতিহ্যকে বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশন ভাঙতে চাইছে।" তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বাঘিনী' উপমা দিয়ে বলেন, "জব তক টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি।" প্রতীকের কথায়,”পশ্চিমবঙ্গের মাটিতে দিদি হচ্ছে একটা ব্র্যান্ড। বাংলার মানুষ চোখ বন্ধ করে ভরসা করে।”

প্রথমবার তৃণমূলের মঞ্চে ভাষণ দিয়েই দলনেত্রীর প্রশংসা কুড়িয়ে নিলেন প্রতীক উর। তাঁর বক্তব্যের পরে মমতা বলেন, ভালো বলেছো প্রতীক উর। একটু জল খেয়ে নাও।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →