Friday, March 27, 2026

বাংলাদেশের সমর্থনে বয়কটের হুশিয়ারি, পাকিস্তানকে কঠোর শাস্তি দিতে পারে আইসিসি

Date:

Share post:

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসি টি২০ বিশ্বকাপ বয়কটের ( T20 World Cup boycott) হুমকি দিয়েছে পিসিবি(PCB)। এবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে নিষেধজ্ঞার হুঁশিয়ারি আইসিসির। এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে ব্যান করা হতে পারে বলে জানিয়ে রেখেছে আইসিসি।

ভারত বিরোধিতায় অটল থেকে টি২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ। পরিবর্ত হিসাবে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। কিন্ত বাংলাদেশকে প্রত্যক্ষ সমর্থন করছে পাকিস্তান (Pakistan)। আইসিসির ভোটাভুটিতে শুধু বাংলাদেশের পক্ষে ভোট দেওয়াই নয় একইসঙ্গে বিশ্বকাপ বয়কটেরও সুর শোনা যাচ্ছে জানা যাচ্ছে পিসিবি প্রধান নকভির মুখে।

পাক বোর্ডের এই অবস্থান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রসায়ন তৈরি হয়েছে, তাতে আইসিসি অত্যন্ত অসন্তুষ্ট। প্রকাশ্যে আইসিসিকে চ্যালেঞ্জ করা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দেওয়ায় পিসিবির উপর ক্ষুব্ধ জয় শাহ। এমনকি পাকিস্তান না খেললে বিকল্প দলও হাতে আছে আইসিসির, তালিকায় নাম ভাসছে উগান্ডার।

সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর মনোভাব নিতে পারে আইসিসি। সূত্রের খবর, পাকিস্তানকে ক্রিকেট বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কোনও দেশ যাবে না, পাকিস্তানিরাও কোনও দেশে যেতে পারবে না। বাদ পড়বে এশিয়া কাপ থেকে। পাকিস্তান যদি টি২০ বিশ্বকাপ না খেলে, তাহলে বিদেশি খেলোয়াড়দের পিএসএলে খেলতে যাওয়ার ক্ষেত্রে আইসিসি নো অবজেকশন সার্টিফিকেট দেবে না। এছাড়া সব আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সিরিজও বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের।আইসিসি’র বড় টুর্নামেন্ট ছাড়া কোনও টুর্নামেন্টে খেলার অধিকারও থাকবে না পাকিস্তানের। এই ধরনের ব্যবস্থা নিলে পাক ক্রিকেটের আর্থিক পরিস্থিতি ‘পঙ্গু’ হয়ে যাবে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আইসিসি’র এক কর্তা জানিয়েছেন, নকভির এই সরাসরি চ্যালেঞ্জের ভঙ্গি একেবারেই নাপসন্দ আইসিসি’র। তাছাড়া বাংলাদেশ বোর্ডের সঙ্গে অলিখিত ‘দলবাজি’তে জড়িয়ে যেভাবে সম্মুখ সমরে নামছেন, তাও ভালো চোখে নেওয়া হচ্ছে না। সব মিলিয়ে টি২০ বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে মাঠের বাইরে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।

যদিও এরইমধ্যে টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। আঘা সলমনের নেতৃত্বে খেলবে পাকিস্তান দল।  দলে আছেন- সালমান আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মহম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

 

Related articles

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...