Wednesday, June 17, 2026

শ্যুমাখার ভক্তদের জন্য সুখবর, হুইলচেয়ারে বসছেন ফর্মুলা ওয়ানের রাজা

Date:

Share post:

কয়েক দিন আগেই মৃত্যুর গুজব রটেছিল মাইকেল শ্যুমাখারের (Michael Schumacher)। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাপারে সেভাবে কিছুই জানা যায়নি। অবশেষে গতির দুনিয়ার রাজা শারীরিক অবস্থা নিয়ে পাওয়া গেল কিছুটা হলেও মন ভালো করা খরবর।

একাধিক আন্তজার্তিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,  দীর্ঘ ১২ বছর পর বিছানা ছেড়ে হুইলচেয়ারে বসতে পারছেন শ্যুমাখার(Michael Schumacher)।তাঁর স্ত্রী করিনা এবং চিকিৎসা কর্মীদের একটি দল ২৪ ঘণ্টা তাঁর খেয়াল রাখেন। তবে এখনও কথা বলতে পারছেন না তিনি। চোখের ইশারাতেই বোঝাতে পারেন অভিব্যক্তি।

৯১টি গ্রাঁপি ও সাতটি বিশ্বখেতাব জয়ের রেকর্ড রয়েছে মাইকেল শ্যুমাখারের(Michael Schumacher)। ফর্মুলা ওয়ানের ইতিহাসে এমন রেকর্ড কারোর নেই। কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু বদলে দেয়।

২০১৩ সালের ডিসেম্বরে ফরাসি আল্পসে স্কি করতে গিয়ে মাথায় চোট পেলেন, তার পর থেকে তিনি একেবারেই অন্তরালে। ১২ বছর পেরিয়ে গেছে, কিন্তু বিশ্বের কোটি কোটি ভক্তের কাছে তিনি এখনও এক বিষণ্ণ অধ্যায়।

কিন্তু কয়েক দিন আগে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে—‘মারা গেছেন মাইকেল শ্যুমাখার। মুহূর্তেই শোকের ছায়া ক্রীড়াবিশ্বে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রেস্ট ইন পিস’ লিখে শোক প্রকাশ করতে শুরু করেন, কিন্ত পরে খবরটি ভুল হয়।

 

Related articles

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...