Sunday, March 29, 2026

মঞ্চে হেনস্থা মিমি চক্রবর্তীকে! পুলিশে অভিযোগ দায়ের করে সরব অভিনেত্রী

Date:

Share post:

শিল্পীদের অবমাননার রীতি আবারও অপমানিত করল বাংলার কৃষ্টিকে। সঙ্গীত শিল্পীদের পরে এবার হেনস্থার শিকার অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে যেতে বলা হল বনগাঁর (Bangaon) এক অনুষ্ঠানে। মহিলা শিল্পী বলেই অপমান, দাবি করে পুলিশের দ্বারস্থ অভিনেত্রী।

প্রজাতন্ত্র দিবসের আবহে গোটা দেশ যখন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সাম্যবাদের বার্তা চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই সময়ে একজন মহিলা শিল্পী হওয়ায় কী ধরনের হেনস্থার মুখে পড়তে হয়েছে তা জানিয়ে মিমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, নারী ও শিল্পীদের স্বাধীনতা ও মর্যাদা খুব সহজেই লঙ্ঘিত করা যায়। এত বছর ধরে আমার ভাবমূর্তি ও পেশাগত জীবন নিজে প্রতিষ্ঠা করেছি। আজকের দিনে নীরবতা শুধুই শিল্পীদের অবমাননাকে স্বাভাবিক ব্যাপার হিসাবে প্রতিষ্ঠা করার সামিল হবে।

জানা গিয়েছে, বনগাঁর (Bangaon) নয়াগোপাল যুবক সংঘে একটি আমন্ত্রণমূলক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রবিবার মিমি চক্রবর্তী। সেখানে রাত বারোটা নাগাদ তিনি মঞ্চে (stage) উঠেছিলেন। তাঁর একটি গান চলাকালীন এক জ্যোতিষী মঞ্চে উঠে পড়েন। শিল্পীকে মঞ্চে থেকে নেমে যাওয়ার রীতিমত হুমকি দেন। তিনি ওই সংঘেরই অন্যতম উদ্যোক্তা বলে জানা গিয়েছে। অপমানিত শিল্পী কোনও প্রতিবাদ না করে নিজের সম্মান রক্ষার্থে মঞ্চে ছেড়ে চলে যান। ঠিক যেভাবে কিছুদিন আগে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে পূর্ব মেদিনীপুরে অসম্মানের শিকার হয়েছিলেন, সেভাবেই মিমিকেও মঞ্চ ছাড়তে হয়।

সোশ্যাল মিডিয়ায় মিমি (Mimi Chakraborty) দাবি করেছেন, অনুষ্ঠানের মধ্যেই আমাকে কোনও অগ্রিম কথা না বলে মঞ্চ (stage) ছাড়তে বলা হয়, সমস্ত দর্শকের সামনে। সেই সময়ে বহু মানুষ অপেক্ষা করছিলেন আমাকে দেখার জন্য, দেখা করার জন্য, যার মধ্যে অনেক ভক্ত ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন। ওইভাবে মঞ্চ ছেড়ে নেমে যাওয়া ও সেই সঙ্গে মাইকে অপ্রীতিকর কথা বলা শুধু আমার অপমানিতই করেনি, জনসমক্ষে আমার সম্মানহানি হয়েছে।

আরও পড়ুন : অন্বেষার জন্মদিনে স্বস্তিকার পোস্টে ‘চমক‘: সাতসমুদ্র দূর থেকে মেয়ের জন্য উপচে পড়ল আদর

তিনি জানান এরপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে দাবি করেন, আজ যদি আমি চুপ করে থাকি কাল আবার একই ঘটনা ঘটবে। মঞ্চের উপর মর্যাদা কোনও কিছুর পরিবর্তে ছেড়ে আসা যায় না। তিনি এরপর মহিলা শিল্পীদেরও সাবধান করেছেন, এই ধরনের অনুষ্ঠানে যাওয়া নিয়ে এরপর থেকে তাঁরা যেন সচেতন হন।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...