Sunday, March 8, 2026

আনন্দপুরে ভস্মীভূত দুই গুদাম! মৃত ৭, এখনও অবধি ২০ জনের নামে মিসিং ডায়রি

Date:

Share post:

আনন্দপুরের কাছে নাজিরাবাদে দুটি বড় গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কুড়ি জন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকলের ১২টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে।

দমকল ও স্থানীয় সূত্রে খবর, নাজিরাবাদের ওই গুদাম দুটিতে প্রচুর পরিমাণে নরম পানীয় ও খাদ্য সামগ্রী মজুত ছিল। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝে পাশের একটি মেস ও বসতবাড়ি খালি করে দেওয়া হয়। ধ্বংসস্তূপ সরাতে ও উদ্ধারকাজে গতি আনতে নিয়ে আসা হয়েছে জেসিবি। নিখোঁজ ২০ জনের পরিবারের সদস্যরা গভীর উৎকণ্ঠায় গুদামের বাইরে ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে থানায়।

ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম। এলাকাটি সোনারপুর উত্তর বিধানসভা ও নরেন্দ্রপুর থানার অন্তর্গত হওয়ায় বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। বারুইপুর জেলার পুলিশ সুপার জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনই আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা নিয়ে নিশ্চিত কিছু বলতে চাননি তিনি। তবে উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ওই গুদামগুলিতে ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- মন্দিরে প্রবেশাধিকারে বিতর্কিত ‘ফতোয়া’, কেদার-বদ্রী কমিটির সিদ্ধান্তে তুঙ্গে তরজা

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

রাজ্যপালের পদত্যাগ: ‘সঠিক সময়ে’ গোপনীয়তা ভাঙার ইঙ্গিত আনন্দ বোসের!

নির্বাচনের আগে রাতারাতি বাংলার রাজ্যপাল বদল। যা নিয়ে নির্বাচনের আগে সরগরম রাজ্যের রাজনীতি। বিজেপির নতুন চক্রান্তের অভিযোগ তুলেছেন...

ফুটবল থেকে ক্রিকেট, ময়দানে সাফল্যের নজির অভিষেকের ক্লাবের

কলকাতা ময়দানে নতুন নজির রাজস্থান ক্লাবের (Rajasthan Club)। এই ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে কিংবদন্তি ক্রিকেট প্রশাসক জগমোহন ডামলিয়ার...

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে চাকরির আকাল! বাংলাই ভরসা: গ্রুপ-ডি পরীক্ষার্থীদের তথ্য তুলে পোস্ট শিক্ষামন্ত্রীর

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে চাকরির আকাল। পশ্চিমবঙ্গে চাকরির নিয়োগ পরীক্ষা হলেই উত্তরপ্রদেশ, বিহারের পরীক্ষার্থীরা আসেন। রবিবারের গ্রুপ ডি পরীক্ষার...

বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে উত্তাল আমেরিকা: ‘বোমা’ পড়ল মামদানির বাসভবনে

জাতি ও ধর্মীয় বিক্ষোভে উত্তাল আমেরিকার বেশ কিছু অংশ। পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে যেমন অস্থিরতা মার্কিন মুলুকে,...