Monday, March 30, 2026

আগামী মরশুমে নতুন সময়ে BSL! বাড়বে দল সংখ্যাও? সেমির আগে রইল বড় আপডেট

Date:

Share post:

বুধবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) নক আউট পর্ব। সেমিফাইনাল হবে ডাবল লিগে। রয়্য়াল সিটি এফসি মুখোমুখি হবে নর্থ বেঙ্গল এফসির ।হাওড়া হুগলি ওয়ারিয়ার্স মুখোমুখি হবে সুন্দরবন অটো এফসির। সেমিফাইনাল ম্যাচ হবে ইস্টবেঙ্গল ও কল্যাণী স্টেডিয়ামে।

টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য় তথা প্রাক্তন ফুটবলার অ্যালভিটো বলেন, “দ্বিতীয় মরশুমের বিএসএল কলকাতা লিগের পরই শুরু করার পরিকল্পনা আছে। যাতে টিম গুলো দল গুলো সাজাতে পারে। সিএফএলের পর দল গুলো প্লেয়ার নিতে পারবে এতে ফুটবলাররা অনেকটা সময় টিমে থাকতে পারবে।” লিগের(Bengal Super League) আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই আমাদের কাছে দুটি ভিন্ন জেলা থেকে আগামী মরশুমে খেলার জন্য আবেদন এলেছে।

আরও এক প্রাক্তন ভাস্কর গঙ্গোপাধ্যায় বলেন, “এই টুর্নামেন্ট থেকে একজন উঠে এলেই সেটা বড় সাফল্য। একজন নয় অনেক প্লেয়ার উঠে এসেছে। কলকাতা লিগের পর অনেক ফাঁকা সময় থাকে, সেখানে ১৪ টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে এটা বড় বিষয়। এই টুর্নামেন্টটাকে শেপে আনতে হবে। এই বছর ১৪টি ম্যাচ হয়েছে আগামী বছর ২০ টা ম্যাচ খেলার সুযোগ তৈরি করতে হবে। আইএফএকে সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে।”

সেমিফাইনাল পর্ব শুরু হওয়ার আগের দিন মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবে সাংবাদিক সম্মেলনে চার দলের কোচ অধিনায়করা উপস্থিত ছিলেন সেমিফাইনালে সুন্দরবনের কোচ মেহতাব নাও থাকতে পারেন। সহকারী কোচ অসীম বিশ্বাস বলেন, “বাঙালি ছেলেরা গোল করতে পারে সেটা প্রমান হয়ে গেল বিএসলে ।”

হাওড়া-হুগলি দলের কোচ ব্যারেটো বলেন, “এটা একটা দারুন অভিজ্ঞতা। ১৪টা করে ম্যাচ খেললাম ভিন্ন পরিবেশে।আমাদের ফোকাসে এবার সেমিফাইনাল। এটা বাংলার ফুটবলের জন্য খুব ভালো দিক। এটা দারুন একটা মঞ্চ বাংলার ফুটবলারদের জন্য। খেলার সুযোগ পাচ্ছেন।”

Related articles

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...