Monday, March 30, 2026

দুর্গাপুরে উদ্ধার আয়ার কঙ্কালসার দেহ! খুনের অভিযোগে আটক স্বামী

Date:

Share post:

দুর্গাপুরে উদ্ধার ইস্পাত কারখানার আয়ার কঙ্কালসার দেহ (Durgapur Murder Case)! বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন ছবি দাস(৫৫)। মঙ্গলবার আবাসনের পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে আয়ার স্বামী প্রদীপ চক্রবর্তীকে।

মৃতা ছবি দাস দুর্গাপুর ইস্পাত কারখানায় বহুদিন ধরেই আয়ার কাজ করতেন। স্বামী প্রদীপ চক্রবর্তী পেশায় ঠিকাশ্রমিক হিসেবে কাজ করলেও দীর্ঘদিন ধরে বেকার ছিলেন তিনি। এই নিঃসন্তান দম্পতি দুর্গাপুর থানার সেক্টর-ডি মার্কেটের কাছে এক পরিত্যক্ত আবাসনে থাকতেন। স্থানীয়দের অভিযোগ, ছবি খুবই শান্ত স্বভাবের। বেশ কয়েকদিন ধরেই টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে দুজনের মধ্যে ঝামেলা চলছিল। তারপরেই খুঁজে পাওয়া যাচ্ছিল না ছবিকে। মঙ্গলবার দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে মৃতদেহটিকে দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আরও পড়ুন: ফের SIR আতঙ্কে ২ মৃত্যুর অভিযোগ

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতদেহের দুর্গন্ধ লুকানোর জন্য দেহের উপর লবণ ছড়ানো হয়েছিল। ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে মৃতার স্বামী প্রদীপ চক্রবর্তীকে। ইতিমধ্যেই এই রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...