Monday, March 9, 2026

‘সাম্প্রদায়িক বিভেদ’ বিতর্কে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা শাহরুখের

Date:

Share post:

বলিউডে (Bollywood Industry) কাজের ক্ষেত্রে কি ধর্ম দিয়ে বিচার করা হয়? সম্প্রতি এ আর রহমানের (AR Rahman) ‘সাম্প্রদায়িক বিভেদ’ সংক্রান্ত মন্তব্যের কারণে সাধারণতন্ত্র দিবসে (Republic Day) বারবার এ প্রশ্ন ঘোরাফেরা করেছে বিনো দুনিয়ায়। বিতর্ক থেকে বয়কট, সবকিছুর সাক্ষী রেখেছে সোশ্যাল মিডিয়া। ঘটনাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হলেও প্রকাশ্যে খুব একটা মন্তব্য করতে রাজি হয়নি হিন্দি বিনোদন জগতের তারকারা। কিন্তু ২৬ জানুয়ারি নিরবতা ভাঙলো। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিলেন সাম্প্রতিককালে ‘দেশদ্রোহী’ তকমা পাওয়া শাহরুখ খান (Shahrukh Khan)। একই মন্ত্র আওড়ালেন কমল হাসান, অনুপম খের, অক্ষয় কুমাররাও (Akshay Kumar)।

অস্কার জয়ী সুরকার কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বলেন, “গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে।” রহমানের কথায় স্পষ্ট ছিল বলিউডে ধর্মীয় মেরুকরণের রাজনীতির আভাস। বিতর্ক শুরু হয়, পাল্টা জবাব দিতে ভারতীয় বিনোদন জগতে খানেদের সাম্রাজ্য নিয়ে উদাহরণ টেনে আনে কেন্দ্রের ক্ষমতাসীন দল। যদিও এই নিয়ে শাহরুখ- সলমনরা প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কেকেআর টিমে বাংলাদেশের তারকাকে নেওয়ার পর ‘দেশদ্রোহী’ আখ্যা পেতে হয়েছিল শাহরুখকে। যদিও তাঁর উদ্দেশ্যে এহেন মন্তব্য নতুন নয়। তবে চিরকাল নিজের স্টাইলেই সমালোচনার জবাব দিয়েছেন ‘কিং’ (King) খান। ৭৭ তম সাধারণতন্ত্র দিবসেও সেভাবেই ধরা দিলেন। কাউকে নির্দিষ্ট করে কিছু না বলেও যেন সকলের কাছে নিজের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। সোমবার এক্স হ্যান্ডেলে বলিউড বাদশা (SRK) লেখেন, ‘ভারতীয় হিসেবে আমি গর্বিত। বৈচিত্র্যের মধ্যেই যে শক্তি এবং ঐক্য নিহিত, আমাদের দেশ আমাদের সেটাই শিখিয়ে এসেছে। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ এবং সকলের প্রতি ভালোবাসা।’

এই প্রথম ২৬ জানুয়ারি রাজধানীর কর্তব্য পথে সিনেমার ট্যাবলো প্রদর্শিত হয়েছে। সে ঝলক সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন তারকারা। পাশাপাশি প্রত্যেকেই নিজের মতো করে শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণী মেগাস্টারের কমল হাসান (Kamal Haasan) লেখেন, “আমাদের পূর্বপুরুষরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে সংবিধানের মাধ্যমে নিজেদের শাসন কায়েমের সিদ্ধান্ত যেদিন নিয়েছিলেন, সেদিনই সাধারণতন্ত্রের জন্ম হয়েছিল। বৈচিত্র্য এবং গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাতেই এর শক্তি নিহিত রয়েছে।”

রহমানের সাম্প্রদায়িক অসামঞ্জস্য বিতর্কের মাঝে অক্ষয় কুমার, অনুপম খেররা বলেন, ‘গর্ব করে বলছি, আমরা ভারতীয়।’ অর্থাৎ নানা ভাষা নানা মত নানা পরিধান হওয়া সত্বেও একতাই যে ভারতবর্ষের মূল মন্ত্র, তা আরও একবার স্পষ্ট করে দিলেন বলিউড তারকারা।

 

spot_img

Related articles

Gold Silver Price: আজকের সোনা রুপোর দাম

সোমবার ৬ মার্চ, ২০২৬   ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১৬১৪০ ₹    ১৬১৪০০ ₹ খুচরো পাকা সোনা    ১৬২২০...

Petrol Diesel price: অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

৯ মার্চ (সোমবার), ২০২৬   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪৫ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...

দূরত্ব কমল ধোনি-গম্ভীরের! বিশ্বকাপজয়ী কোচের প্রশংসায় মাহি

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T- 20 World Cup) জয়ের আনন্দের মধ্যেই সামনে এল এক অন্য ছবি। সোশ্যাল মিডিয়ায় (Social...

৬০ লক্ষকে বাদ দিয়ে কীভাবে ভোট ঘোষণা: কমিশনকে নিরাপত্তা দেওয়ার দাবি পেশ কংগ্রেসের

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে যখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট থেকে ধর্না অবস্থান পর্যন্ত এগিয়েছে, তখন...