Tuesday, March 10, 2026

অজিত পাওয়ারের দুর্ঘটনায় মৃত্যু: দুই প্রান্তে মমতা-শারদ, দেবেন্দ্র

Date:

Share post:

একটি অস্বাভাবিক মৃত্যু। তাকে ঘিরে রাজনীতি মৃত্যুর দিন থেকেই। বিরোধীদের আশঙ্কা, দুর্ঘটনা নয়। নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা। সেভ জোনে নেমে রাজনীতি থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন শারদ পাওয়ার (Sharad Pawar)। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) দাবি করেছেন, এই ঘটনায় রাজনীতি করা অজিত পাওয়ারের (Ajit Pawar) অপমান।

আমেদাবাদের বিমান দুর্ঘটনার পরে পাইলটদের ঘাড়ে দোষ চাপানোর যে চেষ্টা হয়েছিল তা ভুল প্রমাণিত হয়। উঠে আসে ডিজিসিএ-র (DGCA) নজরদারির গাফিলতির কথা। অথচ প্রথম থেকেই সেই আশঙ্কা প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত তখন দাবি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারেও তার ব্যতিক্রম হল না। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় একইভাবে সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে তদন্ত দাবি করেছেন তিনি।

তার কারণ হিসাবে তিনি স্পষ্ট করে দেন, বিজেপির সঙ্গে অজিত পাওয়ার দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা। যা মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে এসেছে। তবে ভাইপোর মৃত্যুর পর রাজনীতি করতে নিষেধ করছেন শারদ পাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছড়িয়ে পড়ার পরই তাঁর এই আবেদন। অজিত পাওয়ারের (Ajit Pawar) মৃত্যুতে শোকস্তব্ধ শারদ (Sharad Pawar) আপাতত পরিস্থিতি সামলাতে ব্যস্ত, সেই সঙ্গে পরিবার। সেই সঙ্গে দুই এনসিপি-র (NCP) জুড়ে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাতেও জল ঢেলে যাওয়া আটকাতে ব্যস্ত তিনি। মৃত্যু নিয়ে রাজনীতি হলে সেই সম্ভাবনা তৈরি হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে রাজনীতি বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : ‘নির্ভর’ করা মহিলা পাইলটের হাতেই মৃত্যু! অজিত পাওয়ারের সঙ্গেই নিশ্চিহ্ন তিন বিমানকর্মী

তবে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রসঙ্গ উঠতেই সাবধানী পা ফেলছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ। একবারও তিনি বলছেন না – তদন্ত হোক। নিরপেক্ষ তদন্ত হোক। তাঁর আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে। দাবি করছেন, মহারাষ্ট্রের সন্তান, রাজনীতিকের মৃত্যুতে এই ধরনের বার্তা নিম্ন মানসিকতার। এই ঘটনার সঙ্গে রাজনীতি করলে অজিত পাওয়ারকে অপমান করা হয়।

spot_img

Related articles

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...

সংসদে বিরোধী সাংসদদেরই কেন সাসপেন্ড করা হচ্ছে? স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মহুয়ার

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।...

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...