Friday, June 19, 2026

২০ লক্ষ উপভোক্তাকে ‘বাংলার বাড়ি’-র টাকা, সিঙ্গুর থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের গ্রামীণ আবাসন প্রকল্পে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। বুধবার সিঙ্গুরের সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ‘বাংলার বাড়ি (গ্রামীণ)-২’ প্রকল্পের সূচনা করলেন। এদিন রাজ্যের আরও ২০ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু করেন তিনি। সরাসরি উপভোক্তাদের কাছে এই অর্থ পৌঁছে দিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, মানুষের মাথার উপর ছাদ নিশ্চিত করাই তাঁর সরকারের অগ্রাধিকার।

সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী এদিন পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত দু’মাসে আমরা মোট ৩২ লক্ষ মানুষকে ঘর তৈরির টাকা দিয়েছি। আগে ১২ লক্ষ উপভোক্তা এই সহায়তা পেয়েছিলেন। আজ আরও ২০ লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা যাচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি টাকা না দিলেও রাজ্য সরকার নিজের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষত প্রাকৃতিক দুর্যোগে যাঁরা ভিটেমাটি হারিয়েছেন, তাঁদেরও এই প্রকল্পের আওতায় দ্রুত ঘর করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিনের মঞ্চ থেকে উন্নয়নের এক বিশাল কর্মকাণ্ডের খতিয়ান পেশ করেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর থেকেই তিনি রাজ্যের ১০৭৭টি প্রকল্পের উদ্বোধন করেন, যার মোট আর্থিক মূল্য ৫৬৯৪ কোটি টাকা। পাশাপাশি, ২১৮৩ কোটি টাকা ব্যয়ে আরও ৬১৬টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। তবে এদিনের সবথেকে বড় ঘোষণা ছিল দীর্ঘ প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্পের শিলান্যাস করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মেদিনীপুরের মানুষের দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে রাজ্য সরকার নিজের উদ্যোগেই এই কাজ শুরু করছে।একই মঞ্চ থেকে কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, আসন্ন দিনগুলিতে জেলাস্তরের উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য।

আরও পড়ুন- অভিষেকের কথাই সত্যি প্রমাণিত: এবার বিজেপি সভাপতির মুখেই ‘জয় বাংলা’

_

_

_

_

_

_

_

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...