Tuesday, March 31, 2026

অভিষেকের কথাই সত্যি প্রমাণিত: এবার বিজেপি সভাপতির মুখেই ‘জয় বাংলা’

Date:

Share post:

নরেন্দ্র মোদি বলেছিলেন বাংলায় সরকার পাল্টানো দরকার। পাল্টা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন পাল্টানো দরকার কেন্দ্র্রের বিজেপি সরকার। আর সেই পাল্টানোর শুরু যে হয়ে গিয়েছে তার প্রমাণ তিনি দিয়েছিলেন বিজেপির সম্বোধনের পরিবর্তন দিয়ে। তবে তারও আগে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক (Abhishek Banerjee) দাবি করেছিলেন বিজেপি নেতাদের মুখ দিয়েই ‘জয় বাংলা’ (Joy Bangla) বলাবেন। সেটাই তৃণমূল করে দেখালো ২০২৬ বিধানসভা নির্বাচনের (assembly election 2026) আগে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin) বাংলায় এসে পাল্টাতে থাকা বিজেপির উদাহরণ রাখলেন ‘জয় বাংলা’ স্লোগান আওড়ে।

২০২৫ সালের ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন, আগে যে বিজেপি জয়শ্রীরাম বলতো মনে আছে? এখন সেই বিজেপি জয় মাকালী, জয় মাদুর্গা বলে সভা শুরু করে। আমার নাম দিয়ে লিখে রাখুন – ২৬-এ জয় বাংলা বলাবো।

আদতে সেই অভিষেকের বার্তাই সত্যি হল। দুর্গাপুরে কর্মী সম্মেলনের মঞ্চে বাংলা থেকে ধার করা ‘জয় বাংলা’ (Joy Bangla) স্লোগানেই সভা শেষ করতে হল বিজেপি সভাপতি নীতীন নবীনকে (Nitin Nabin)। বাংলাকে জানতে যে বাংলার সংস্কৃতিকেই ধার করতে হবে বহিরাগত বিজেপিকে, তাও প্রমাণ করে দিলেন নবীন।

আরও পড়ুন : নোবেল শান্তি পেয়েছিলেন রবীন্দ্রনাথ! খুলে গেল বাংলা বিরোধী বিজেপি সভাপতির মুখোশ

তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগানে আপত্তি করা বিজেপি নেতাদের কটাক্ষ করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক আগেই বলেছিলেন, সেই ‘জয় বাংলা’ই বলতে হল। তাহলে এতদিন বলেননি কেন? আর বিজেপির যে নেতারা জয় বাংলা বললে আপত্তি করছিলেন, তাঁরা আজ কী বলবেন? বিজেপির সভাপতিই এখন ‘জয় বাংলা’ বলছেন। বাংলার মন পেতে এখন সেটা বেরোচ্ছে বিজেপির সভাপতির মুখ থেকে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...