Monday, March 30, 2026

নীতীনের সফর, না মোনালির গান! বিজেপির পোস্টে বিনোদনের প্রচার, দ্বন্দ্ব দলের অন্দরেই

Date:

Share post:

সামনেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। রাজ্য বিজেপির নড়বড়ে সাংগঠনিক অবস্থাকে চাঙ্গা করতে সর্বভারতীয় সভাপতি আসবেন। অথচ বিজেপির অফিশিয়াল পেজ থেকে মোনালি ঠাকুর নিজের গানের প্রচার চালাচ্ছেন। যা হচ্ছে তাতে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব চরমে।

মঙ্গলবার দুর্গাপুরে ‘কমল মেলা’র উদ্বোধন করতে এসেছিলেন নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। কিন্তু দলের অন্দরমহলের অভিযোগ, সভাপতির রাজনৈতিক কর্মসূচিকে ছাপিয়ে প্রচারের আলো কেড়ে নিলেন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ— সর্বত্র গত কয়েকদিন ধরে মোনালির অনুষ্ঠানের যে বিপুল প্রচার চলেছে, তাতে রীতিমতো স্তম্ভিত দলের আদি ও নিষ্ঠাবান কর্মীরা। তাঁদের প্রশ্ন, একটি বিরোধী রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কি বিনোদনমূলক মেলায় ভিড় বাড়ানো, নাকি ভোটযুদ্ধের জন্য কর্মীদের প্রস্তুত করা?

মোনালি ঠাকুরের অনুষ্ঠানের বিজ্ঞাপনে লেখা হয়েছিল, “দুর্গাপুরবাসী প্রস্তুত তো? কমল মেলায় দর্শকদের মনে খুশির জোয়ার তুলতে আসছেন মোনালি ঠাকুর।” এই প্রচার দেখে বিজেপির অন্দরমহলে প্রশ্ন উঠেছে, “দলের মিডিয়া গ্রুপে নতুন সভাপতির রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেখানে কি না সারাদিন গায়িকার জলসার বিজ্ঞাপন চলল! এটা কি রাজনৈতিক দল না কি কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি?” দলেরই একাংশের মতে, নিছক ভিড় টানার জন্য যদি বিনোদনের আশ্রয় নিতে হয়, তবে নির্বাচনের ময়দানে লড়াই করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা কোথায়? মঙ্গলবার সন্ধ্যায় মোনালির সুরে যখন দুর্গাপুর মেতেছিল, তখন আড়ালে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে তীব্র অসন্তোষের সুর।

আরও পড়ুন- দুমাসে প্রতিশ্রুতি পূরণ: অভিষেকের নির্দেশ মেনে বালিতে ব্যাপক রাস্তা সংস্কার

_

_

_

_

_

_

_

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...