Tuesday, March 31, 2026

T20 WC: সময় নষ্টের কৌশল পাকিস্তানের, খেলতে তৈরি বিকল্প দেশও

Date:

Share post:

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরু হতে ১০ দিন বাকি, দোলাচল বজায় রেখেছে পাকিস্তান। কৌশলগত অবস্থান বজায় রেখেছে পিসিবি। বাংলাদেশ আগেই বয়কটের কথা ঘোষণা করেছে, তাদের অবস্থানকে সমর্থন করলেও এখনও চূড়ান্ত কোনও ঘোষণা করেনি। কেন সময় নিচ্ছে পাকিস্তান তুলে ধরা হল এই প্রতিবেদনে

একটি আন্তজার্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ফেব্রুয়ারি বা তার পরের দিন পাকিস্তান কোনও একটা সিদ্ধান্ত নিতে পারে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে শুধু ম্যাচ বয়কট করতে পারে। কারণ, বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দু’টি ম্যাচ ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস এবং ১০ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। অঘটন না ঘটলে প্রথম দুটি ম্যাচে জয় পেলে পাকিস্তান সুপার এইটে ওঠা নিশ্চিত করে ফেলতে পারে, তা হলে ভারতের বিরুদ্ধে ম্যাচটি তারা বয়কট করতে পারে। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে।

পাকিস্তান বিশ্বকাপে (T20 World Cup) না খেললে আইসল্যান্ড (Iceland Cricket) খেলতে তৈরি মেগা টুর্নামেন্ট। মাত্র পাঁচদিন সময় পেলেও তারা বিশ্বকাপ খেলতে প্রস্তুত বলে জানিয়েছে আইসল্যান্ড বোর্ড(Iceland Cricket)। বরফের দেশের এক কর্তা লিখেছেন, ‘পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত দ্রুত জানাটা আমাদের খুব প্রয়োজন। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে ওরা জানিয়ে দেবে। সেদিনই আমরা বিমান ধরার জন্য একেবারে তৈরি। তবে ৭ ফেব্রুয়ারি কলম্বোয় ম্যাচ খেলার মতো অবস্থায় ক্রিকেটাররা কতটা থাকবেন তা নিয়ে প্রশ্ন থাকবে। এত দ্রুত পর্যাপ্ত বিমান পরিষেবা পাওয়া যাবে কিনা সেটাও জানি না। তবু আমরা খেলব।’

Related articles

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...