Saturday, June 20, 2026

সময় দিল নির্বাচন কমিশন: ২ ফেব্রুয়ারি জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক মমতা-অভিষেকের, থাকতে পারেন SIR ভুক্তভোগীরা

Date:

Share post:

সময় দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়ে ২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টেয় সময় দেওয়ার কথা জানানো হয়েছে। ১৫ সদস্যদের প্রতিনিধিদল নিয়ে দেখা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল (TMC) সূত্রে খবর, জীবিত হয়েও খসড়া তালিকায় যাঁরা ‘মৃত’, তাঁদের কয়েকজনকে ওই প্রতিনিধিদলে রাখা হবে।

বুধবার সিঙ্গুরে (Singur) সভা সেরে সেখান থেকেই দিল্লি রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর কারণে সেই সফরসূচি বদল করেন মমতা। বুধবার, সিঙ্গুরের সভা থেকে নির্বাচন কমিশন (Election Commission) ও কেন্দ্রকে এক যোগে নিশানা করে মুখ্যমন্ত্রী জানান, “আজ না হলে কাল আমি দিল্লি যাবই। দরকার হলে কোর্টেও যাব। আইনজীবী হয়ে নয়—সাধারণ মানুষ হিসেবে। সব ডকুমেন্ট রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানাচ্ছেন!”

এসআইআর-কে (SIR) হাতিয়ার করে বৈধ ভোটারের নাম বাদ গেলে তিনি যে চুপ করে থাকবেন না, তাও এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমাকে তোমরা ঘেঁচু করবে। জেলে ভরো, গুলি করো—আই ডোন্ট কেয়ার! আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে।”

এর পরেই খবর আসে তৃণমূলকে সোমবার সময় দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল সূত্রে খবর, এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পরিবারের সদস্যদেরও সঙ্গে নিয়ে যেতে পারেন তৃণমূল সভানেত্রী। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন সাংসদ থাকবেন বলে দলীয় সূত্রে খবর।

এর আগে দিল্লিতে প্রতিনিধি দল নিয়ে দিল্লি গিয়ে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। সেই সময় জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এই পরিস্থিতিতে মমতা-জ্ঞানেশ কুমারের বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...