অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করে সঠিক তদন্তের দাবি বাংলার মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

বুধবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। ফ্লাইটে থাকা পাইলট, ক্রু-সহ সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ‘আমি গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ! আজ সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে। এ এক বিরাট ক্ষতি। তাঁর কাকা শরদ পাওয়ার সহ তাঁর পরিবার এবং প্রয়াত অজিত জির সমস্ত বন্ধুবান্ধব এবং অনুসারীদের প্রতি আমার সমবেদনা।’ পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার সঠিক তদন্তের দাবিও করেছেন মমতা।

বারামতিতে জনসভা করতে যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত। বিমান ওড়ার ক্ষেত্রে আবহাওয়াজনিত কোনও সমস্যা ছিল না। ফ্লাইটের উড়ান শুরু হওয়ার সময়ও কোন যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি। তাহলে দুর্ঘটনা ঘটলো কীভাবে? কেন সফট ল্যান্ডিং করা সম্ভব হল না? পাইলট কি এমারজেন্সি ল্যান্ডিং করার অনুমতি চেয়েছিলেন? অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি এই বিমানে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বলে প্রাথমিকভাবে মনে করছেন অভিজ্ঞ পাইলটরা। তাহলে ঠিক কী হয়েছিল? মেকানিক্যাল ত্রুটির কারণেই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? এনসিপি নেতার মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে।

spot_img

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...