Tuesday, March 31, 2026

দিঘায় বেড়াতে এসে মহিলার রহস্যমৃত্যু, গ্রেফতার ৩

Date:

Share post:

দিঘায়(Digha) বেড়াতে এসে রহস্যমৃত্যু এক পর্যটক মহিলার। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ঝরনা পৈলান, বয়স ২৭। দিঘা থানা পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হয়। ধৃতরা হল সোল্লা বিবি, রহিমউদ্দিন গাজি এবং এমডি খইরুল।

ঝরনা পৈলানের অনেকদিন ধরেই স্বামীর সঙ্গে যোগাযোগে নেই। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি বাবার বাড়িতেই থাকতেন। কর্মসূত্রে যদিও তিনি মুম্বইয়ে আয়ার কাজ করতেন। কিছুদিন আগে অভিযুক্তদের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাঁরা তাঁকে দিঘায়(Digha) বেড়াতে নিয়ে যান।

বুধবার হোটেল কর্মীরা হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন মহিলাকে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছেন তাঁরা একসঙ্গে বসে মদ্যপান করার সময় অতিরিক্ত মদ্যপানের ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে। মৃতার পরিবারের তরফে যদিও অভিযোগ, এটি পরিকল্পিত খুন। মৃতার দাদা সৌমেন কুইল্লা জানিয়েছেন তাঁর বোনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...