Tuesday, March 31, 2026

খুচরো সমস্যার সমাধানে ‘হাইব্রিড এটিএম’

Date:

Share post:

বাজারে খুচরোর আকাল। এটিএম থেকেও মিলছে মূলত ৫০০ টাকার নোট—এই সমস্যার সমাধানে চালু হতে চলেছে ‘হাইব্রিড এটিএম’ (Hybrid ATM)। এই এটিএমে শুধু টাকা তোলা নয়, বড় নোট জমা দিয়ে সেখান থেকেই খুচরো নোট পাওয়া যাবে।

সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই মুম্বইয়ে পরীক্ষামূলকভাবে এই হাইব্রিড এটিএমের পাইলট প্রোজেক্ট শুরু হয়েছে। সফল হলে ধাপে ধাপে সারা দেশে পরিষেবা চালু করা হবে। প্রথম পর্যায়ে বড় শহরের জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের কাছে এই এটিএম বসানোর পরিকল্পনা রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রচলিত নগদের বড় অংশই ৫০০ টাকার নোট। তুলনামূলকভাবে ১০০ ও ২০০ টাকার নোট কম, আর ১০, ২০ ও ৫০ টাকার নোট তো উঠেই না। আরও পড়ুন: ইউজিসি-র নতুন ‘ইকুইটি’ নিয়মে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

কিন্তু হাইব্রিড এটিএম এর মাধ্যমে পাওয়া যাবে খুচরো নোট। ভবিষ্যতে ছোট নোটের ছাপা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। নতুন এই ব্যবস্থা কার্যকর হলে খুচরো সমস্যায় সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...