Tuesday, March 31, 2026

হুগলির পোলবায় এসআইআর আতঙ্কে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু 

Date:

Share post:

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও ১। হিয়ারিং আতঙ্কে পোলবার রাজহাটে (Rajhat, Polba) শেখ ইসমাইল নামে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যুর খবর মিলেছে।পরিবারের অভিযোগ, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা ও শুনানির চাপেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ইসমাইল। এই ঘটনায় বিজেপি (BJP )ও নির্বাচন কমিশনকে (ECI) একযোগে নিশানা করেছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রাজহাট হোসনাবাদের বাসিন্দা শেখ ইসমাইলকে (Sheikh Ismaile) ৩০ জানুয়ারি এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। তাঁর পরিবারের বেশ কয়েকজনকেও ডাকা হয় বলে খবর। বাকি সদস্যদের শুনানির দিন হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হয়েই অসুস্থ বোধ করেন বৃদ্ধ।মঙ্গলবার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন শেখ ইসমাইল। তাঁকে প্রথমে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।চুঁচুড়া বিধানসভার (Chinsura Assembly) ২৫ নম্বর বুথের ভোটার ছিলেন তিনি। সম্প্রতি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় ওই এলাকার সংখ্যালঘু মানুষজন বিডিও অফিসে যে বিক্ষোভ দেখেছিলেন তাতেও অংশ নিয়েছিলেন ইসমাইল। তাঁর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নাগরিকত্ব হারানোর আতঙ্কেই আজ এই পরিণতি। এই ঘটনার জন্য স্পষ্টত নির্বাচন কমিশনের (ECI)দিকে আঙুল তুলেছেন তারা।

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...