Saturday, June 20, 2026

সাহস মানে কী? বিদায়ী ভাষণে ব্যাখ্যা দিলেন ডিজি রাজীব

Date:

Share post:

“সাহস মানে কখনই গুলি চালানো নয়, মানুষ মারা নয়, সৎ সাহস রুখে দাঁড়ানো, নিজের সিদ্ধান্তে অনড় থাকা”। বুধবার, নিজের বিদায় সংবর্ধনায় এই মন্তব্য করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (DG Rajiv Kumar)। তাঁর কথায়, বাংলাতে প্রাণহানি না করেই সবরকম সমস্যার মোকাবিলা করছে পুলিশ। অন্য রাজ্যের তুলনায় বাংলার সামনে চ্যালেঞ্জ অনেকাংশে বেশি সেই কথাও মনে করিয়ে দিলেন তিনি। 

৩১ জানুয়ারি ডিজি হিসাবে রাজীব কুমারের (DG Rajiv Kumar) কর্মজীবনের সমাপ্তি। এদিন তাঁকে বিদায় সংবর্ধনা (Farewell) দেওয়া হয়। সেখানে তিনি বললেন, “আমরা আমাদের লাইন অফ ডিউটিতে প্রাণ দিতে তৈরি থাকি- আর তার জন্য আমরা গর্বিত। এটা সৎ সাহস থেকেই আসে। আমাদের অনেক ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। তার মাঝেও যদি আমরা সৎ সাহস বজায় রাখতে পারি তাহলে সমস্যা মোকাবিলা করতে সুবিধা হয়।“ এর পরেই সাহসের ব্যাখ্যা দিতে গিয়ে ডিজি বলেন, সাহস মানে গুলি চালানো, লোককে মারা একেবারেই নয়। সাহস মানে রুখে দাঁড়িয়ে যাওয়া, “নিজের সিদ্ধান্তে অনড় থাকা। আমাদের রাজ্য স্ট্রাটেজিক্যাল এবং জিওপলিটিক্যাল হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আমরা তিনটে বর্ডার শেয়ার করি। তাই আমাদের চ্যালেঞ্জ অন্যদের তুলনায় অনেকটা বেশি। শান্তিশৃঙ্খলা বজায় রেখে আপনারা যে কাজ করে যান, তাতে আমাদের গর্ব হয়।” 

ইতিমধ্যেই ডিজি পদ নিয়ে বেড়েছে জট। ক্যাটের নির্দেশের পর দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছে UPSC। কিন্তু এর মাঝে আইপিএস রাজেশ কুমার UPSC-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছেন। কিন্তু রাজীব কুমারকে ডিজি হিসাবে ফের পেতে চাইছে রাজ্য। নিয়ম মেনেই ৮ জনের নামের তালিকা পাঠানো হয়েছে, এবং সেখানে রাজীব কুমারের নামও রয়েছে। কিন্তু UPSC-র তরফ থেকে তিনজনের নাম পাঠানোর কথা থাকলেও তার আগেই আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...