Friday, April 3, 2026

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

Date:

Share post:

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও স্কুলে চালু হল ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’ (Mathematics Laboratory) বা গণিত পরীক্ষাগার। বাদুড়িয়া ব্লকের এই উদ্যোগ ইতিমধ্যেই শিক্ষা মহলে প্রশংসা কুড়িয়েছে। স্কুলের ৮২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই গণিত পরীক্ষাগারের শুভ উদ্বোধন করেন বসিরহাটের এডিআই অফ স্কুলস স্নিগ্ধা জানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআই অফ স্কুলস গৌরহরি প্রামাণিকসহ একাধিক বিশিষ্ট অতিথি। উদ্বোধনী মঞ্চ থেকে স্নিগ্ধা জানা বলেন, হাতে-কলমে শেখার মাধ্যমে অঙ্ক আর ভয়ের বিষয় থাকবে না। এই ল্যাব ছাত্রছাত্রীদের কাছে অঙ্ককে সহজ ও আকর্ষণীয় করে তুলবে বলেই তাঁর আশা।


দু’দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা গণিতভিত্তিক নানা মডেল প্রদর্শন করে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেয় তারা। অভিভাবকরাও মনে করছেন, এই পরীক্ষাগারের মাধ্যমে জটিল অঙ্ক সহজভাবে বোঝার সুযোগ পাবে পড়ুয়ারা। প্রধান শিক্ষক প্রীতিময় মণ্ডল জানান, ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের যৌথ প্রচেষ্টাতেই এই ল্যাবরেটরি গড়ে তোলা সম্ভব হয়েছে। তাঁর কথায়, “অঙ্ক যেন মুখস্থের বিষয় না হয়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার বিষয় হয়ে ওঠে—সেটাই আমাদের লক্ষ্য।” শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগ আগামী দিনে পড়ুয়াদের শেখার পদ্ধতিতে নতুন দিশা দেখাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...