Saturday, March 14, 2026

লিটনরা না এলেও ভারতে আসছেন দুই বাংলাদেশি আম্পায়ার, সূর্যদের জন্য কড়া নিরাপত্তা

Date:

Share post:

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) । তার আগেই শুক্রবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করল আইসিসি(ICC) । নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে না এলেও আসছেন পদ্মাপারের দুই আম্পায়ার।

আসন্ন টি২০ বিশ্বকাপে(T20 World Cup) মোট ২৪ জন আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন। এই তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত এবং গাজি সোহেল। ম্যাচ পরিচালনার কাজে থাকছেন এই দুই বাংলাদেশি আম্পায়ার।
ম্যাচ রেফারিদের তালিকায় ভারতের প্রাক্তন ক্রিকেটার জাভাগল শ্রীনাথের নাম রয়েছে। আম্পায়ার হিসেবে বিশ্বকাপে দেখা যাবে ভারতের নীতিন মেনন, জয়রামন মদনগোপাল এবং কেএনএ পদ্মনাভনকে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান(Pakisthan) ও নেদারল্যান্ডস। সেই ম্যাচের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা এবং ওয়েন নাইটস। এই ম্যাচটি ওয়েন নাইটসের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এই ম্যাচের মধ্য দিয়েই তিনি নিজের কেরিয়ারের ৫০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন।

অন্যদিকে ভারতের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যা অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। ওই ম্যাচে আম্পায়ারিং করবেন পল রাইফেল ও রড টাকার। সবচেয়ে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি। এই হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও কুমার ধর্মসেনা।

৬ জন ম্যাচ রেফারির মধ্যে আছেন ১ ভারতীয়। ডিন কাওসকার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগল শ্রীনাথ এবার ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।

এদিকে, কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে শ্রীলঙ্কায়। ভারত পাকিস্তান ম্যাচ হবে কলম্বোয়। তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে কলম্বোতে।

spot_img

Related articles

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...