Sunday, March 15, 2026

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

Date:

Share post:

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO ও AERO-দের। স্পেশাল রোল অবজারভাররা (special roll observer) ইতিমধ্যেই বেশ কয়েকটি অভিযোগ নির্বাচন কমিশনের (Election commission of India) কাছে জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে। এরপরই জানানো হয়েছে নথি আপলোড সংক্রান্ত কোনও ধরনের ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত করা হবে না।বৃহস্পতিবারই জেলাশাসকদের (DM) সতর্ক করেছে কমিশন।

রাজ্যের কয়েকটি বিধানসভার ভোটারদের তথ্য খতিয়ে দেখে বিশেষ পর্যবেক্ষকরা জানতে পেরেছেন যে নথি হিসেবে পাসপোর্টের ছবি আপলোড করার থাকলেও AERO তা করেননি। এরপরই কড়া পদক্ষেপের কথা জানিয়েছে কমিশন। আগামী সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অপরিকল্পিত এসআইআর (SIR)যেভাবে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে প্রথম থেকেই সরব শাসকদল। তৃণমূল সুপ্রিমোর রাজধানী যাত্রার আগেই শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসছে। দিল্লি থেকে আসা অবজারভারদের নিয়ে ভার্চুয়ালি এই বৈঠক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...