Thursday, March 12, 2026

সঞ্জুর নিরাপত্তরক্ষী সূর্য! পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন রিঙ্কুরা

Date:

Share post:

ভারত বনাম নিউজিল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি শনিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে। তার আগে কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে(Padmanabhaswamy Temple) পুজো দিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা(Indian cricketers )। ঐতিহ্য মেবে ধুতি পড়ে এবং গায়ে উত্তরীয় চাপিয়ে পুজো দেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই।

এদিকে, শেষ ম্যাচে নামার আগে ভূমিকা পাল্টে গেল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav)। সতীর্থের নিরাপত্তারক্ষীর ভূমিকায় অবতীর্ণ হলেন স্কাই। ঘটনার স্থান তিরুঅনন্তপুরমে বিমানবন্দর। ভারতীয় দলের সঙ্গে ছিলেন কেরলের ভূমিপুত্র সঞ্জু স্যামসন। বিমানবন্দরে কিছুটা মজা করেই সতীর্থ সঞ্জুর নিরাপত্তারক্ষীর ভূমিকায় অবতীর্ণ হলেন সূর্য। চলমান সিঁড়ি দিয়ে নামার সময় সূর্যকে সঞ্জু বলেন, ‘‘খুব ভাল লাগছে। সব সময়ই ভাল লাগে। কিন্তু নিজের রাজ্যে এসে আরও ভাল লাগছে।’’

বিমানবন্দরে নামার পর দেখা যায়, সঞ্জুর জন্য পথ ফাঁকা করতেও দেখা যায় সূর্যকে(Suryakumar Yadav)। ভারত অধিনায়ককে বলতে শোনা যায়, ‘রাস্তা ছাড়ুন, পাশে সরে যান, দয়া করে পথ দিন, কেউ ছবি তুলবেন না, চেট্টাকে (ভারতীয় দলে সঞ্জুর ডাকনাম) কেউ বিরক্ত করবেন না।’ সূর্যের কাণ্ড দেখে হেসে ফেলেন সঞ্জুও। বেশ খানিকটা লজ্জাও পান তিনি।

 

বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ শনিবার খেলতে নামছে ভারত। ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

spot_img

Related articles

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...

মুম্বইয়ের দূষণ নিয়ে সরব দীপিকা, নিশানায় প্রশাসন

গ্ল্যামার দুনিয়ার ইয়ুথ আইকন হলেও এবার সামাজিক সমস্যায় মুখ খুললেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বৃহস্পতিবার মুম্বইয়ের...

রান্নার গ্যাসের আকালে থমকে যাচ্ছে রেস্তোরাঁ, আয় কমছে গিগ ওয়ার্কারদেরও

দেশজুড়ে রান্নার গ্যাসের সংকটের কারণে একের পর এক রেস্তোরাঁ সাময়িক বন্ধ হচ্ছে। মেট্রো শহরগুলোর নামি ফুড চেইনও মেনু...