Thursday, March 12, 2026

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

Date:

Share post:

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত মামলা প্রত্যাহার করেছেন তিনি। UPSC-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও প্রত্যাহার করেছেন রাজেশ কুমার। রাজীব কুমারের সঙ্গে ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন তিনিও।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কর্মজীবনের শেষ দিন একটি ৩১ জানুয়ারি। তার আগে বৃহস্পতিবারই তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিকে তাঁর জায়গায় পরবর্তী ডিজি কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশাসনিক জটিলতা চলছে। আরও জট পাকায় যখন আইপিএস রাজেশ কুমার CAT-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রাজেশ কুমারের অভিযোগ, সমস্ত যোগ্যতা সত্বেও তাঁকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে। তাঁর আবেদনের ভিত্তিতে ২৩ জানুয়ারির মধ্যে নতুন করে নামের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো রাজ্যে সরকার ৮ সিনিয়র আইপিএস অফিসারের নাম পাঠিয়েছে। রাজেশ কুমারের করা আদালত অবমাননা মামলার শুনানি ছিল ২ ফেব্রুয়ারি। কিন্তু ৩১ জানুয়ারি রাজীব কুমার অবসর নেওয়ায় এই মামলার আর কোনও কার্যকারিতা থাকছে না। সেই কারণেই ক্যাট থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিজেছেন রাজেশ। UPSC-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও প্রত্যাহার করেছেন তিনি।

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...