Friday, June 26, 2026

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

Date:

Share post:

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে অসম পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায়। গোল করেন ঋতুরাজ। গ্রুপ শীর্ষে থেকে ৩ টি ম্যাচ জিতে ও ২ টি ম্যাচ ড্র করে ১১ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা।

প্রথম তিন ম্যাচে জয় পেলেও চতুর্থ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে আটকে যায় বঙ্গ ব্রিগেড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ে ফেরাই ছিল লক্ষ সঞ্জয় সেনের। কিন্তু সেই লক্ষ্যপূরণ হল না। এগিয়ে থাকলেও পুরো পয়েন্ট পেল না বাংলা।

৩২ মিনিটে বাংলার হয়ে ডেডলক ভাঙেন আকাশ হেমব্রম। ১-০ স্কোর নিয়ে বিরতিতে যায় বাংলা। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রবি হাঁসদারা। । ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অসমকে সমতায় ফেরান ঋতুরাজ। শুধু সুযোগ নষ্ট করাই ন, মাঝমাঠে অনেক ফাঁক ফোখর ধরা পড়েছে বাংলা দলের। ফলে কোয়ার্টার ফাইনালে এই জায়গাগুলো মেরামত করেই নামতে হবে সঞ্জয় সেনের দলকে।

ম্যাচ শেষে সঞ্জয় মানলেন তাঁর দল সুযোগ কাজে লাগাতে পারেনি। তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কে হবে সেটা আমাদের হাতে নেই, কিন্ত যে দলই আমাদের প্রতিপক্ষ হবে তাদের বিরুদ্ধে খেলতে আমরা তৈরি। এই ম্যাচে সুযোগ নষ্টের খেসারত দিতে হল। চার ঘণ্টার জার্নি করতে আসতে হয়েছে। গ্রুপ টপার হওয়ার আমাদের লক্ষ্য ছিল সেটা হয়েছে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...