Friday, April 3, 2026

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

Date:

Share post:

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই সেই পদে ভারপ্রাপ্ত ডিজি-র (acting DGP) নাম ঘোষণা রাজ্য সরকারের। ভারপ্রাপ্ত ডিজিপি হলেন পীযূষ পাণ্ডে (Piyush Pandey)। সেই সঙ্গে বদল হল কলকাতা থেকে চন্দননগরের মতো গুরুত্বপূর্ণ কমিশনারেটের কমিশনার পদেরও।

রদবদলের পরে রাজ্য পুলিশের আধিকারিকদের নতুন পদ
মনোজ ভার্মা – ডিজি, সিকিউরিটিজ
সুপ্রতীম সরকার – কমিশনার, কলকাতা পুলিশ
বিনীত গোয়েল – এডিজি, আইন শৃঙ্খলা
জাভেদ শামিম – এডিজি, এসটিএফ
প্রবীণ ত্রিপাঠি – কমিশনার, ব্যারাকপুর
মুরলি ধর – কমিশনার, বিধাননগর
মুকেশ – আইজি, মুর্শিদাবাদ-জঙ্গিপুর
অমিত জাভালগি – আইজি, বর্ধমান
আকাশ মাঘারিয়া – কমিশনার, হাওড়া
কোটেশ্বর রাও – কমিশনার, চন্দননগর
অজয় রানাডে – এডিজি, টেলিকমিউনিকেশন
বিশাল গর্গ – এডিজি, সাইবার সেল

রাজ্য পুলিশের এই শীর্ষ পদগুলির পাশাপাশি রদবদল হয়েছে রাজ্যের আরও গুরুত্বপূর্ণ পদেও। সেগুলি হল
সৈয়দ ওয়াকার রাজা – ডিআইজি, নদিয়া-রাণাঘাট
কঙ্কর প্রসাদ বারুই – ডিআইজি, কারা
শ্যাম সিং – ডিআইজি, টেলিকমিউনিকেশন
অলোক রাজোরিয়া – ডিআইজি, বারাসত
ভাস্কর মুখোপাধ্যায় – ডিআইজি, প্রেসিডেন্সি
ডেভিড লেপচা – ডিআইজি, ট্রাফিক
গৌরব লাল – ডিআইজি, সিআইডি

আরও পড়ুন : আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

নির্বাচনের আগে রাজ্য পুলিশ ও রাজ্যের প্রশাসনিক আধিকারিক পদে রদবদল একটি রুটিন প্রক্রিয়া। ইতিমধ্যেই রাজ্যের একাধিক শীর্ষ আইএএস ও আইপিএস পদের আধিকারিকদের নির্বাচন কমিশন প্রশিক্ষণের জন্য তলব করে রাজ্যের শাসক দলের প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্য পুলিশের রদবদলের ঘোষণা কমিশনের পরবর্তী পদক্ষেপের আগে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...