Friday, April 3, 2026

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

Date:

Share post:

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন – এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি টাকায়। বৃহস্পতিবার সংসদে (Parliament) পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী, আগের অর্থবর্ষে এই বৃদ্ধির হার (NSDP rate) ছিল ৮.৯৪ শতাংশ। অর্থাৎ এক বছরে রাজ্যের আর্থিক বৃদ্ধির গতি বেড়েছে অনেকটাই।

অর্থনৈতিক সমীক্ষার পরিসংখ্যান সংযোজনীতে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের (West Bengal) নেট রাজ্য ঘরোয়া উৎপাদনের (NSDP) পরিমাণ ছিল ১৪.৮৫ লক্ষ কোটি টাকা। চলতি অর্থবর্ষে তা বেড়ে ১৬.৩২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে তামিলনাড়ু ১৫.৭৬ শতাংশ বৃদ্ধির সঙ্গে দেশের শীর্ষে রয়েছে। তবে বেশিরভাগ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থান ভাল। পঞ্জাবে নেট রাজ্য ঘরোয়া উৎপাদনের বৃদ্ধি হয়েছে ৯.১২ শতাংশ এবং দিল্লিতে ৯.২৮ শতাংশ, যা বাংলার ৯.৮৬ শতাংশ বৃদ্ধির চেয়ে কম। দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে কর্নাটকে ১২.৭৯ শতাংশ এবং অন্ধ্রপ্রদেশে ১২.২৮ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন : বাজেটের আগেই বড়সড় পতন শেয়ার বাজারে, সামান্য কমল সোনার দাম

অর্থনৈতিক সমীক্ষার তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় বাংলার আর্থিক বৃদ্ধির হার কিছুটা ঘুরে দাঁড়ালেও, অতিমারি পরবর্তী পুনরুদ্ধারের সময় ২০২১-২২ অর্থবর্ষে যে ১৭.৫৫ শতাংশ বৃদ্ধি হয়েছিল, তার থেকে এখনও নীচেই রয়েছে রাজ্যের নেট ঘরোয়া উৎপাদনের বা এনএসডিপি-র গতি।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...