Friday, April 3, 2026

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার ভাবনা আলিয়ার!

Date:

Share post:

ইন্সটা হ্যান্ডেল থেকে আগেই সরিয়ে ফেলেছেন মেয়ের ছবি, এবার সমাজমাধ্যম থেকে নিজেকে দূরে সরানোর ভাবনা চিন্তা করছেন আলিয়া ভাট (Alia Bhatt)। যেখানে তারকারা সবসময় লাইমলাইটে থাকতে চান, সবসময় তাঁদের কাজের অঙ্গ হিসেবে প্রমোশনের অঙ্গ হিসেবে ফেসবুক – ইন্সটাগ্রাম ব্যবহার করেন, সেখানে এসব কিছু থেকে নিজের দূরত্ব বাড়াতে চান রণবীর-পত্নী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইচ্ছে প্রকাশ করেছেন বলিউডের ‘গাঙ্গুবাঈ’।

সংসার সামলে নিজের ফিল্মি ক্যারিয়ার দারুণভাবে সামলাচ্ছেন আলিয়া। মেয়ে রাহার জন্মের পর থেকে কাজ কমিয়েছেন অভিনেত্রী। তবে এবার নাকি তিনি সোশ্যাল মিডিয়া থেকেও দূরত্ব বজায় রাখতে চান। তাঁর কথায়, সোশাল মিডিয়া মানুষকে ক্রমশ অমনোযোগী করে তোলে। সারাক্ষণ অনলাইনে থাকা মন কে খুব ক্লান্ত করে দেয়। মাঝেমধ্যেই তাঁর মনে হয়, সবকিছু থেকে দূরে সরে গিয়ে একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়া দরকার। শুধু তাই নয় যেভাবে সমাজমাধ্যমের কনটেন্ট থেকে কটূক্তি ব্যক্তিজীবনে বড় প্রভাব ফেলছে তাই এসব থেকে মেয়েকে আড়াল করতে ইন্সটা থেকে রাহার ছবি সরিয়ে দিয়েছেন। যদিও এখনও সোশাল মিডিয়া থেকে পাকাপাকি বিদায় ঘোষণা করেননি আলিয়া। কারণ নায়িকা জানেন সমাজমাধ্যমে তাঁর অনেক অনুরাগী রয়েছেন, ফলে ফ্যানেদের নিরাশ করতে চাননা তিনি। নিজের এবং রণবীর কাপুরের কেরিয়ারেও সোশাল মিডিয়ার ভূমিকা যে গুরুত্বপূর্ণ, তা মানেন অভিনেত্রী। তাই সবদিক ভেবেই সাবধানী সিদ্ধান্ত নিতে চান।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...