Friday, April 3, 2026

ধর্ম খুঁজে হামলা বিজেপি রাজ্যে: স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ দাবি কাশ্মীরের ছাত্র সংগঠনের

Date:

Share post:

সাম্প্রদায়িক বিভাজন যে বিজেপির দেশ চালানোর একটি বড় এজেন্ডা, তা বারবার তুলে ধরেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষকে ভাষা ও ধর্মের ভিত্তিতে বিজেপি শাসিত সব রাজ্যে (BJP states) চরম হেনস্তার মুখে পড়তে হয়েছে। এবার সেই হিংসার শিকার কাশ্মীরের শাল বিক্রেতারা (shawl seller)। তবে ঘটনায় চুপ করে নেই কাশ্মীর। সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রীকে দেরাদুনের (Dehradun) ঘটনার অভিযোগ লিখিত আকারে জানালো জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ছাত্র সংগঠন।

উত্তরাখণ্ডের দেরাদুন জেলার বিকাশনগর এলাকায় কাজের সূত্রে কাশ্মীর থেকে গিয়েছিলেন দুই নাবালক শাল বিক্রেতা। একটি খাবারের দোকানে চিপস কিনতে গেলে দোকানদার তাঁদের নাম, ধর্ম ও ঠিকানা জানতে চান বলে অভিযোগ। আক্রান্তদের একজন নিজের নাম দানিশ বলতেই পরিস্থিতি বদলে যায়। তিনি মুসলিম কি না—এই প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলায় দোকানদার পহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে বিদ্বেষমূলক মন্তব্য করতে শুরু করেন। অভিযোগ, কথাকাটাকাটির পর দোকানদার দোকান থেকে বেরিয়ে এসে আচমকা একটি লোহার রড নিয়ে দুই নাবালকের উপর হামলা চালান। দানিশের মাথায় গুরুতর আঘাত লাগে, দিতে হয়েছে প্রায় ১৫টি সেলাই।

আরও পড়ুন : ধর্ম জেনে বেধড়ক মার! বিজেপি রাজ্যে আক্রান্ত কাশ্মীরের যুবক

গোটা ঘটনায় বিজেপি শাসিত রাজ্যগুলিকেই (BJP states) দায়ী করেছে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (JKSA)। স্বরাষ্ট্র মন্ত্রীকে লেখা চিঠিতে তাঁরা দাবি করেন, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ-সহ একাধিক উত্তর ভারতীয় রাজ্যে কাশ্মীরি ব্যবসায়ী, শাল বিক্রেতা, শ্রমিক ও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে পরিচয়ভিত্তিক হেনস্তা ও হিংসার ঘটনা ঘটছে। সংগঠনের অভিযোগ, এটি একটি উদ্বেগজনক ও দীর্ঘস্থায়ী প্রবণতা। অবিলম্বে কড়া পদক্ষেপ ও কাশ্মীরিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়ে তাঁদের তরফে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...