Friday, March 13, 2026

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

Date:

Share post:

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের নাম নিয়ে কেউ পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করলে পুলিশ যেন কোনওরকম ‘ফেভার’না করে। প্রথম দিনে পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেই তিনি বলেন যতক্ষণ না পুলিশ কমিশনার নিজে কিছু বলছেন কেউ যেন তাঁর নাম শুনে প্রভাবিত না হন।

তাঁর বক্তব্য, গুরুত্বপূর্ণ সময়ে অফিসার থেকে শুরু করে কনস্টেবলকে রাস্তায় নেমে ডিউটি করতে হবে। ভিজিবল থাকতে হবে। কোথাও কোনও ট্রাফিক গার্ডের ভেতরের ঘটনা ঘটলে থানা বা ট্রাফিক গার্ডের বর্ডার এলাকায় কিছু হলে এদিক ওদিক ঠেললে চলবে না। একটাই ইউনিট – কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতা পুলিশের ডাউনিং এবং লিভিং রুম হল থানা এবং ট্রাফিক। সেগুলি যেন সাজানো গোছানো থাকে। ডিডি এবং এআরএস হল কিচেন। এগুলো হল কলকাতা পুলিশের স্বাস্থ্য। সেগুলো পরিষ্কার রাখার কথাও এদিন বলেন তিনি।

শনিবার কলকাতা পুলিশের দায়িত্ব নিয়েই সব থানার এবং ট্র্যাফিক গার্ডের অফিসারদের নিয়ে বৈঠক সারলেন কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। এতদিন দক্ষ হাতেই রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) দায়িত্ব সামলেছেন তিনি। অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে মনোজ বর্মা এবার ডিরেক্টর অব সিকিউরিটি।

আরও পড়ুন – ভোটার তালিকায় কারচুপির অভিযোগ: মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...