Friday, April 3, 2026

ফাইনালে ধরাশায়ী সাবালেঙ্কা, বদলার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন রায়বাকিনা

Date:

Share post:

বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian Open) খেতাব৷ শনিবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলসের ফাইনালে লড়াই ছিল বিশ্বের এক নম্বর সাবালেঙ্কার( Aryna Sabalenka) সঙ্গে রায়বাকিনার৷ টান টান লডাই শেষে খেতাব জিতলেন রায়বাকিনা। অস্ট্রেলিয়ান ওপেন পেল নতুন রানীকে।

প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian Open) এবং দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এলেনা রায়বাকিনা। মহিলাদের সিঙ্গলস ফাইনালে ৬-৪, ৪-৬, ৬-৪ ব্যবধানে হারালেন শীর্ষবাছাই বেলারুশের এরিনা সাবালেঙ্কাকে। প্রায় সাড়ে তিন বছর পর নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।

মাত্র ৩৭ মিনিটেই ৬-৪ ব্যবধানে নিজের প্রথম সেট জিতে নেন রায়বাকিনা দ্বিতীয় সেটে অবশ্য কামব্যাক করলেন সাবালেঙ্কা। প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ৬-৪ ব্যবধানে সেট জিতে নেন। এরপর তৃতীয় সেটেও দাপটের সঙ্গে শুরু করেন বেলারুশ তারকা। প্রথম তিনটি গেম জিতে নেওয়ার পর মনে হয়েছিল খেতাব অনায়াসে জিতবেন।

তবে ম্যাচে ফিরতে শুরু করলেন রায়বাকিনা পর পর সার্ভিস ভাঙতে শুরু করেন, এতেই চাপে পড়লেন সাবালেঙ্কা। টানা পাঁচটি ম্যাচ জিতে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান রায়বাকিনা। শেষ পর্যন্ত ৬-৪ ফলে জিতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন রায়বাকিনা।২০২৩-এর অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে সাবালেঙ্কার কাছেই হেরেছিলেন তিনি। এবার বদলা নিলেন।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...