Saturday, February 21, 2026

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের

Date:

Share post:

মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra Pawar)। মুম্বইয়ের লোকভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও এনসিপির (NCP) একাধিক শীর্ষ নেতা। তবে পাওয়ার পরিবারের কোনও সদস্যকে সেখানে দেখা যায়নি। সুনেত্রাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার বারামতীতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের (Ajit Pawar) মৃত্যু হয়। এরপরেই এনসিপি নেতৃত্বের সিদ্ধান্তে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাঁর স্ত্রী ও রাজ্যসভার সাংসদ সুনেত্রা পাওয়ারকে। এদিন দুপুরে বিধানভবনে এনসিপির পরিষদীয় দলের বৈঠক বসে। সেখানে সর্বসম্মতভাবে সুনেত্রা পাওয়ারকে বিধানসভায় দলের নেতা হিসেবে নির্বাচন করা হয়। প্রফুল্ল প্যাটেল ও সুনীল ততকরের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়ার পর এনসিপির প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে সাক্ষাৎ করে। রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বারামতী কেন্দ্রে সুপ্রিয়া সুলের কাছে পরাজিত হলেও, দলের সাংগঠনিক হাল শক্ত হাতে ধরার জন্য সুনেত্রার উপরই ভরসা রাখছে এনসিপি নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, উপমুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আপাতত তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না।

 

spot_img

Related articles

২৬ দিন পর শনাক্ত ১৮ জনের দেহাংশ, পরিজনদের হাতে তুলে দিল পুলিশ

আনন্দপুরের সেই বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ২৬ দিন পার হয়ে গেলেও স্বজন হারানোর শোক আজও টাটকা। পুড়ে যাওয়া সেই ধ্বংসস্তূপ...

ফ্যাসিস্ট বিজেপি রুখতেই সিদ্ধান্ত: ‘ইনকিলাব জিন্দাবাদ’ ছেড়ে প্রতীকের মুখে ‘জয় বাংলা’ স্লোগান

ফ্যাসিস্ট বিজেপি রুখতেই সিদ্ধান্ত তৃণমূলে যোগদান। কারণ, তৃণমূল লড়ছে বিজেপি বিরুদ্ধে। ২০২৪-এর তাঁরই নির্বাচনী প্রতিদ্বন্দ্বীর পাশে দাঁড়িয়ে শনিবার...

পোর্টালে ERO-দের অ্যাক্সেস বন্ধ, বড় নির্দেশ খোদ CEO-র! চ্যাট ফাঁস অভিষেকের

নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়ম থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ। সব নিয়মের তোয়াক্কা না করে এবার কমিশনের পোর্টালে...

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...