Saturday, April 4, 2026

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি লেখেন, ”কোচ-রাজবংশী বীরত্ব, শক্তি, প্রজ্ঞা, মর্যাদা এবং মানবতার মূর্ত প্রতীক বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণাম। কোচ রাজবংশের এই অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী তাঁর অসামান্য সাহস, ক্ষিপ্রতা এবং সামরিক দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। কোচ সেনাবাহিনীর সেনাপতি হিসেবে তিনি ভারতীয় উপমহাদেশে গেরিলা যুদ্ধের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত হন। আরও পড়ুনঃ রবিদাস জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য 


বীর চিলারায় শুধু রাজবংশী সম্প্রদায়কেই নয়, বরং সমগ্র বাংলা ও ভারতের অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছেন ও করে চলেছেন। তাঁর নেতৃত্ব ও বীরত্বের ফলেই কোচ রাজবংশ তার পূর্ণ গৌরব অর্জন করেছিল। আমি গর্বিত, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার তাঁর জন্মদিনে উত্তরবঙ্গে সরকারি ছুটি ঘোষণা করেছে। এছাড়া, কোচবিহারে বীর চিলারায়ের ১৫ ফুট উঁচু একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। এটি এখন জেলার একটি প্রধান দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এছাড়া, ‘মহাবীর চিলারায় রোড’ এবং ‘মহাবীর চিলারায় কমিউনিটি হল’ নির্মাণসহ আরও অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগও নেওয়া হয়েছে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...