Saturday, April 4, 2026

আধুনিক চিকিৎসাতে দিশা নেই! আয়ুর্বেদে জোর: নয়া বাজেটে কীসে ছাড়

Date:

Share post:

সংসদে পেশ হয়েছে ২০২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। রবিবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ভারতকে ধীরে ধীরে পিছন দিকে ঠেলছেন এবং চিকিৎসাক্ষেত্রেও যে তার অন্যথা নেই এবার তা ফের প্রমাণ হল বাজেট পেশের পর। কারণ ২০২৬ -এর বাজেটে আধুনিক চিকিৎসাব্যবস্থার জন্য বিশেষ কিছুই বরাদ্দ করেননি অর্থমন্ত্রী। তার বদলে জোর দেওয়া হয়েছে বৈদিক যুগের প্রাচীন চিকিৎসা পদ্ধতির উপর। আরও পড়ুন: NRI-দের সুবিধা, সুরাহা নেই মধ্যবিত্তের: বাজেটে নতুন আয়কর আইন চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

রবিবার বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এমসের মতো গোটা দেশে তিনটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ-ও তৈরি করবে কেন্দ্র। এছাড়াও, আগামী ৫ বছরে ১০০,০০০ অ্যালাইড হেলথ প্রফেশনাল, রাজ্যগুলিকে সহায়তা করার জন্য ৫টি আঞ্চলিক মেডিক্যাল হাব তৈরি করা হবে। ১.৫ লক্ষ কেয়ারগিভারকে প্রশিক্ষণ দেওয়া হবে। NIMHANS-2 স্থাপন করা হবে। জেলা হাসপাতালগুলিতে জরুরি ও ট্রমা কেয়ার সেন্টার তৈরি করে ৫০% ক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। যদিও বলা হয়েছে দাম কমানো হচ্ছে ১৭ রকম ক্যান্সারের ওষুধসহ অন্যান্য সাতটি গুরুতর রোগের ওষুধের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...