Friday, April 3, 2026

বিতর্কে প্রলেপের চেষ্টা! বাজেটে ১০০দিনের কাজ থেকে খাদির ‘প্রকল্পে’ স্থান জাতির জনকের

Date:

Share post:

দেশের সাধারণ মানুষের হাতে আর্থিক নিশ্চয়তা দিতে কংগ্রেস সরকার যে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেছিল, তার অন্ত্যেষ্টি সাধনে অবশেষে সফল মোদি সরকার। কিন্তু প্রকল্প থেকে গান্ধীজির নাম মুছে ফেলায় যে গোটা দেশের প্রতিরোধের মুখে পড়তে হবে এত প্রবলভাবে, তা হয়তো ভাবেনি কেন্দ্রের বিজেপি সরকার। দেশে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের (assembly election) আগে সেই ক্ষতে প্রলেপ লাগাতে ব্যস্ত বিজেপি। ১০০ দিনের কাজ (rural guarantee scheme) থেকে নাম মুছে ফেলে নাম মাত্র খাদি প্রকল্পে মহাত্মা গান্ধীর (Mahama Gandhi) নাম রেখে এবার তা নিয়ে ফলাও প্রচারের অপেক্ষায় মোদি সরকার।

দেশের ইতিহাস বদলে ফেলার পাশাপাশি দেশের অর্থনৈতিক কাঠামোর উপর যেভাবে আঘাত দীর্ঘ বারো বছর ধরে বিজেপির মোদি সরকার করে এসেছে, তাতে নতুন পেরেক পোঁতার মতো সংশোধন আনা হয়েছে গ্রামীণ কর্ম নিশ্চয়তার ১০০ দিনের কাজের প্রকল্পে। যে কাঠামোয় নতুন ভিবিজিরামজি প্রকল্প (VBGRAMG act) এসেছে, তাতে দেশের মানুষের গ্রামীণ কর্মসংস্থানের বিষয়টি শূন্যে এসে ঠেকার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে বিতর্কে জড়িয়েছে বিজেপি, মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার জন্য।

বিতর্কে প্রলেপ দিতে ২০২৬ কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) এবার খাদি (Khadi) ও বস্ত্র শিল্পের প্রকল্পে ফিরিয়ে আনার চেষ্টা হল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম। যেহেতু খাদির সঙ্গে মহাত্মা গান্ধীর নাম জুড়ে রয়েছে, সেহেতু সেই প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়া হল গান্ধীজির নাম। আদতে যে প্রকল্প কোনও নতুন প্রকল্পই না।

আরও পড়ুন : বাংলার মানুষকে বাংলাদেশি মনে করে: কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনায় সরব অভিষেক

কেন্দ্রের হ্যান্ডলুম ও হস্তশিল্প ক্ষেত্রকে প্রসার ও প্রচার দিতে পুরোনো প্রকল্পকে নতুন মোড়কে পেশ করেছেন নির্মলা সীতারমন। তাঁতী ও শিল্পীদের পাশে দাঁড়াতে বর্তমান প্রকল্পকে নতুন নামে পেশ করা হয়েছে – মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগ। সেখানে খাদি, হ্যান্ডলুম ও হস্তশিল্পের প্রশিক্ষণ, পারদর্শিতা বাড়ানো ও উৎপাদনের মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে বিশ্বে বাজার ধরা ও ব্র্য়ান্ডিং করার সহযোগিতা করবে এই প্রকল্প। আদতে শুল্ক যুদ্ধের পরে যেভাবে দেশের হস্তশিল্প ও বস্ত্রশিল্প আঘাত পেয়েছে, তাতে এই প্রকল্পে দেশের মানুষের আগ্রহ আদৌ বাড়বে কি না সন্দেহ শিল্প মহলে।

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...